'সম্রাট আকবর রাজস্থানের রানির সঙ্গে অশালীন আচরণ করেন', বিজেপি নেতার দাবি ঘিরে নয়া বিতর্ক

ফের ইতিহাস ঘিরে মন্তব্য আরও এক বিজেপি নেতার । এবার আলোচনার কেন্দ্রে রাজস্থানের বিজেপি প্রধান মদন লাল সাইনি। তাঁর দাবি এবার , মুঘল সম্রাট আকবরকে ঘিরে। আর মুঘল সম্রাটের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলে দাবি করেছেন, আকবর রাজস্থানের বিকানিরের রানির সঙ্গে অশালীন ব্যবহার করেন।

সম্রাট আকবর রাজস্থানের রানির সঙ্গে অশালীন আচরণ করেন, বিজেপি নেতা মদনলালের দাবি ঘিরে নয়া বিতর্ক


রাজস্থানের বিজেপি প্রধান সাইনির দাবি, 'গোটা বিশ্ব জানে আকবর মীনা বাজার স্থাপন করেছেন। যেখানে শুধুমাত্র মহিলারাই কাজ করতেন। সেখানে পুরুষরা প্রবেশ করতে পারতেন না। কিন্তু আকবার 'দুষ্কর্ম' করতে সেখানে যেতেন।' মহারাণা প্রতাপের জন্ম বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এমন মন্তব্য করেন মদন লাল সিং সাইনি। তাঁর দাবি মুঘল সম্রাটদের সঙ্গে রাণা প্রতাপের তুলনা করলে তা ইতিহাসকে নিয়ে কটাক্ষ করার সামিল হয়ে যায়।

এখানেই শেষ নয়, অনুষ্ঠানে হাজির হয়ে সাইনি দাবি করেন, আকবর রাজপুত রানি কিরণ দেবীর সঙ্গেও অশালীন আচরণ করেন। সাইনির দাবি, আকবর কু উদ্দেশ্য নিয়ে এমন আক্রমণ করেন। এরপরই কিরণ দেবী, আকবরের বুকে ছুরি বসিয়ে দেন, যাতে মীনা বাজার বন্ধ হয়। আর তারপর থেকেই মীনা বাজার বন্ধ হয়। এমনই দাবি, সাইনির। আর এমন বক্তব্য পেশ করতেই রীতিমতো বিতর্কে চলে আসেন রাজস্থানের বিজেপি প্রধান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+