Rajasthan Bandh: কর্ণি সেনা প্রধান খুনে উত্তাল রাজস্থান, রাস্তায় বিক্ষোভ-অগ্নিসংযোগ কর্মী সমর্থকদের
রাজস্থানে কর্নি সেনার প্রধান খুনে উত্তাল পরিস্থিতি। গতকালই ধর্মঘট ডাকা হয়েছে। বুধবার সকাল থেকে উত্তাল পরিস্থিতি। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন কর্নি সেনার কর্মী সমর্থকরা। উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে।
কয়েকদিন আগেই রাজ্যে নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে। বিজেপি জয় পেয়েছে ভোটে। কংগ্রেস সরকারের পতন হয়েছে। বিজেপির জয়ের পরেই রাজস্থানে কর্ণি সেনা প্রধানকে নৃশংসভাবে খুন করার ঘটনায় উত্তাল হয়ে উঠেেছ গোটা রাজ্য।

গতকাল কর্ণি সেনা প্রধান সুখদেব সিং গোগামাডিকে জয়পুরে তাঁর বাড়িতেই গুলি করে হত্যা করে আততায়ীরা। রাষ্ট্রীয় রাজপুত কর্নি সেনা প্রধানকে তাঁর বাড়িতে ঢুকে তিন আততায়ী গুলি করে হত্যা করে বলে জানা গিয়েছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছেন গোল্ডি ব্রার এবং লরেন্স বিষ্ণোই নামে গ্যাংস্টারের দল। তারা ফেসবুক পোস্টে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।
কর্নিসেনা প্রধানের দুই সহযোগীও আহত হয়েছেন এই ঘটনায়। তাঁদের আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের চিহ্নিত করেছে। বিজেপি ক্ষমতায় আসার পরেই এই হত্যাকাণ্ড নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications