বাল্য বিবাহের আইনি বৈধতা নিয়ে রাজস্থান বিধানসভা পাস বিল, ওয়াকআউট করলেন বিরোধীরা
বাল্য বিবাহের আইনি বৈধতা নিয়ে রাজস্থান বিধানসভা পাস বিল, ওয়াকআউট করলেন বিরোধীরা
বাল্যবিবাহকে এক কথায় আইনি মান্যতা দিল রাজস্থান সরকার। শনিবার রাজস্থান বিধানসভা পাস হয়ে গেল ম্যারেজ রেজিস্ট্রেশন সংশোধনী আইন। তাতে সব বিয়ের রেজিস্ট্রেশন যেমন বাধ্যতামূলক করা হয়েছে। তেমনই বাল্য বিবাহের রেজিস্ট্রেশনকেও মান্যতা দেওয়া হয়েছে। অর্থাৎ বাল্য বিবাহের রেজিস্ট্রেশনের অনুমতি দিয়ে এক কথায় তাকে আইনি বৈধতা দিয়েছে রাজস্থান সরকার। গেহলট সরকারে এই আইনি সংশোধনীকে কালা দিন বলে আক্রমণ শানিয়ে বিরোধীরা ওয়াক আউট করে বিধানসভা।

বাল্য বিবাহের রেজিস্ট্রেশনের অনুমোদন দিল রাজস্থান সরকার। রাজস্থান বিধানসভায় আইনি সংশোধনে বলা হয়েছে বিয়ের সময় যদি কনের বয়স ১৮ বছরের নীচে হয় এবং বরের বয়স যদি ২১ বছরের নীচে হয় তাহলে বিয়ের ৩০ দিনের মধ্যে তার বাবা-মাকে রেজিস্ট্রেশন অফিসে জানাতে হবে। ২০০৯ সালের বিবাহ রেজিস্ট্রেশন আইনের ৮ নম্বর ধারায় সংশোধন আনা হয়েছে। এদিন রাজস্থান বিধানসভায় ব্লক ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসার এবং জেলা ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। সব বিয়ের রেজিস্ট্রেশন মাধ্যতামূলক বলে এই আইনে উল্লেখ করা হয়েছে। ধ্বনি ভোটে পাস করানো হয়েছে সংশোধনীটি
তবে বাল্য বিবাহের রেজিস্ট্রেশনের মান্যতা দেওয়ায় প্রতিবাদ জানিয়েছে বিরোধীরা। রাজ্যের ইতিহাসে কালোদিন বলে অভিযোগ করে বিধানসভা ওয়াকআউট করে বিরোধীরা। যদিও গেহলট সরকারের দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই ম্যারেজ রেজিস্ট্রেশনের আইনে সংশোধন আনা হয়েছে। এদিকে বাল্য বিবাহ আইন বহির্ভুত দাবি করা হয়ে থাকে। ১৮ বছরের নীচে কোনও বিয়েই বৈধ নয় বলে আইনেই উল্লেখ আছে।
রাজস্থানে বাল্যবিবাহের চল রয়েছে অনেক আগে থেকেই। সেই প্রথার কু প্রভাব থেকে মেয়েদের বাঁচাতে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করে থাকে সেখানে। হঠাৎ করে রাজস্থান সরকারের এই ম্যারেজ রেজিস্ট্রেশন আইন সংশোধনীতে বাল্য বিবাহের প্রবণতা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারন এখন আইনের চোখে আর সেটা অপরাধ থাকবে না। এক কথায় কাগজে কলমেই বাল্যবিবাহ দেওয়ার সুবিধা করে দিয়েছে গেহলট সরকার। এই নিয়ে সরব হয়েছে বিজেপি।
রাজস্থানের বিজেপি বিধায়ক অশোক লাহোটি অভিযোগ করেছেন, একদিকে যখন বাল্য বিবাহকে আইনত অপরাধ বলে আমরা সরব হয়েছিল। সেটা বন্ধের চেষ্টা চালানো হচ্ছে। সেখানে রাজস্থান সরকারের েই পদক্ষেপ এক কথায় বাল্য বিবাহকে আইনি বৈধতার জায়গায় এনে দিয়েছে। রাজস্থানের ইতিহাসে এটা একটা কালো দিন বলে উল্লেখ করেছেন তিনি। অলিখিতভাবে বাল্যবিবাহকে আইনি বৈধতা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা। যদিও গেহলট সরকার বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছেন।












Click it and Unblock the Notifications