রাজস্থানে গুজ্জরদের ৫ শতাংশ সংরক্ষণ বিল পাশে বাধ্য হল সরকার

এদিন গুজ্জরদের ৫ শতাংশ সংরক্ষণ সংক্রান্ত বিল পাশে বাধ্য হল নবনিযুক্ত কংগ্রেস সরকার।

চাকরি ও শিক্ষায় পাঁচ শতাংশ সংরক্ষণ দিতে হবে। এই দাবিতে কয়েকদিন ধরে রাজস্থানে জোর আন্দোলন করছিলেন গুজ্জর সম্প্রদায়ের মানুষ। রাস্তা অবরোধ, রেল রোকো করে সাধারণ জনজীবন বিপর্যস্ত করে তুলেছিলেন। যার ফলে এদিন গুজ্জরদের ৫ শতাংশ সংরক্ষণ সংক্রান্ত বিল পাশে বাধ্য হল নবনিযুক্ত কংগ্রেস সরকার।

রাজস্থানে গুজ্জরদের ৫ শতাংশ সংরক্ষণ বিল পাশে বাধ্য হল সরকার

গুজ্জরদের পাশাপাশি আরও চারটি জাতের জন্যও সংরক্ষণ বিল পাশ হয়েছে রাজ্য বিধানসভায়। বিলটির পোশাকি নাম রাজস্থান ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যামেন্ডমেন্ড বিল ২০১৯।

গুজ্জররা তার আগে প্রতিবাদে ৫২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। আগ্রা-জয়পুর-বিকানের ১১ নম্বর জাতীয় সড়কে অবরোধ হয়। গুজ্জরদের প্রতিবাদে তিনটি দূরপাল্লার ট্রেন বাতিল করতে হয়েছে। দুটির যাত্রাপথ পরিবর্তিত হয়েছে।

আন্দোলনের শুরুতে গুজ্জর সম্প্রদায়ের নেতা কিরোরী সিং বনশঁলা জানান ,যতক্ষণ না পর্যন্ত ৫ শতাংশ সংরক্ষণ নিয়ে কোনও সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ চলবে আন্দোলন। এদিনও কিরোরীর পুত্র বিজয় জানিয়েছেন, সরকারের সিদ্ধান্ত এখনও জানতে পারিনি। সেটা জানতে না পারা অবধি অবরোধ চলবে।

গুজ্জর সম্প্রদায়ের দাবি ছিল, কংগ্রেস তাদের সমর্থন নিয়ে রাজ্যে ভোটে জিতে সরকারে এসেছে। এখন তাঁদের দাবি পূরণ করতে হবে। শেষ অবধি সেই দাবি মেনেই নিল অশোক গেহলটের সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+