রাজস্থানে বিজেপিকে ছুঁড়ে ফেলে কংগ্রেস আসছে ক্ষমতায়, ইঙ্গিত টাইমস নাউ সমীক্ষায়

রাজস্থানে প্রতি পাঁচ বছর অন্তর পালাবদল হয়। এটাই গত কয়েক বছরের নিয়ম। এবার কী হবে রাজস্থানে?

রাজস্থানে প্রতি পাঁচ বছর অন্তর পালাবদল হয়। এটাই গত কয়েক বছরের নিয়ম। এবার কী হবে রাজস্থানে? এরাজ্যে ২০০টি আসনে ভোট হয়েছে। মানুষ শাসক দল বিজেপির প্রতি ক্ষুব্ধ বলে নানা রিপোর্টে উঠে এসেছে। এরাজ্যে গতবারে কংগ্রেসকে সরিয়ে বিজেপি ক্ষমতায় আসে। ১৬৩টি আসন পেয়ে ক্ষমতায় বসেছিলেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া। আর এবার কী হবে, কী বলছে টাইমস নাউ-এর সমীক্ষা।

হারতে চলেছে বিজেপি

হারতে চলেছে বিজেপি

রাজস্থানে ক্ষমতা হারাতে চলেছে বিজেপি। বিজেপি পেতে চলেছে মাত্র ৮৫টি আসন। আর কংগ্রেস পেতে চলেছে ১০৫টি আসন। এছাড়া বহুজন সমাজ পার্টি ২টি ও অন্যান্যরা পেতে চলেছে ১টি আসন।

সরকার গড়ছে কংগ্রেস

সরকার গড়ছে কংগ্রেস

অর্থাৎ রাজস্থানে সরকার গড়ছে কংগ্রেস। বিজেপি এবার সরকারে থাকতে পারছে না। মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে মানুষ প্রত্যাখ্যান করছেন বলেই সমীক্ষার ফলাফল ইঙ্গিত করছে।

অসাধারণ উত্থান কংগ্রেসের

অসাধারণ উত্থান কংগ্রেসের

২০১৩ সালের ভোটে বিজেপি এই রাজ্যে ১৬৩টি আসন পেয়ে জিতেছিল। কংগ্রেস পেয়েছিল মাত্র ২১টি আসন। সেখান থেকে এবার এগিয়ে এসে কংগ্রেস সরকার গড়তে চলেছে। আর বিজেপি অর্ধেকের বেশি আসন হারিয়ে বিরোধী আসনে বসতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+