Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rajasthan Assembly Elections 2023 Exit Poll: রাজস্থানে পালাবদল! বিজেপিকে এগিয়ে রাখল টিভি ৯

Rajasthan Assembly Elections 2023 Exit Poll: রাজস্থানে কি সরকার ধরে রাখতে পারবে কংগ্রেস। নাকি আগামী বছরের লোকসভা ভোটের আগে রাজস্থানের শাসক দল হবে বিজেপি?

আজ ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। রবিবার ভোটের ফলাফল ঘোষণা। তবে বেশিরভাগ সংবাদমাধ্যমের এগজিট পোলের মতো টিভি ৯-ও রাজস্থানে পালাবদলেরই আভাস দিচ্ছে।

Rajasthan Assembly Elections 2023 Exit Poll: রাজস্থানে পালাবদল!

রাজস্থানে বিধানসভায় আসন ২০০টি। তবে ভোট হয়েছে ১৯৯টিতে। তার কারণ শ্রী গঙ্গানগর জেলার করণপুর বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী গুরমিত সিং কুনারের মৃত্যু হয়েছে ভোটের আগেই। ফলে ওই আসনে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। ১৯৯৮ সালে কংগ্রেসের হয়ে, ২০০৯ সালে নির্দল হয়ে এবং ২০১৮ সালে কংগ্রেসের হয়ে জেতেন গুরমিত।

এই আসনে বিজেপি জিতেছিল ১৯৯০, ২০০৩ ও ২০১৩ সালে। এবার যদি বিজেপি রাজস্থানে ক্ষমতায় আসে তাহলে ফের করণপুর আসনটি জেতার ক্ষেত্রে এগিয়ে থাকবে বিজেপি। আবার কংগ্রেস রাজ্যের শাসনভার ধরে রাখলে কংগ্রেসও মরিয়া হয়ে ঝাঁপাবে এই আসনটির দখল নিতে। রাজস্থানে সরকার গঠনের ম্যাজিক ফিগার ১০১।

২০১৮ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ৭৯টি আসন বাড়ায় তারা পেয়েছিল ১০০টি আসন। বিজেপি ৯০টি আসন খুইয়ে জিতেছিল ৭৩টিতে। টিভি নাইনের এগজিট পোল অনুযায়ী রাজস্থানের ১৯৯টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে ১০০ থেকে ১১০টি আসনে। ফলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠনের আভাস।

কংগ্রেস ৯০ থেকে ১০০টি আসন জিততে পারে বলে আভাস দিচ্ছে টিভি ৯। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ৫ থেকে ১৫টি আসন। শেষ হাসি কে হাসবে তার উত্তর মিলবে রবিবার দুপুরের মধ্যেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+