Rajasthan Assembly Elections 2023 Exit Poll: রাজস্থানে বিজেপি জিতছে, পালাবদলের ইঙ্গিত দিল জন কি বাত
Rajasthan Assembly Elections 2023 Exit Poll: ভোটগ্রহণ পর্ব শেষ। এগজিট পোলের দিকেই এখন সকলের নজর। রাজস্থান বিধানসভায় পালাবদলের ইঙ্গিত দিল জন কি বাত।
রাজস্থান বিধানসভায় আসন-সংখ্যা ২০০। তবে ভোটগ্রহণ আপাতত হলো ১৯৯টি আসনে। রাজস্থান বিধানসভার ম্যাজিক ফিগার ১০১। তবে আপাতত দরকার ১০০টি আসন।

২০১৮ সালে ২০০ আসনের রাজস্থান বিধানসভা আসনে কংগ্রেস পেয়েছিল ১০০টি আসন। ৭৯টি আসন বেড়েছিল তাদের। বিজেপির ৯০টি আসন হাতছাড়া হয়, তারা জেতে ৭৩টিতে, নির্দল জেতে ১৩টিতে, বহুজন সমাজ পার্টি ৬টি, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি ৩টি, সিপিআইএম ও ভারতীয় ট্রাইবাল পার্টি পায় ২টি করে আসন। রাষ্ট্রীয় লোক দলের আসন ছিল ১টি।
এবারের বিধানসভা ভোটে এগজিট পোল মিলে গেলে লোকসভা ভোটের আগে বড় অক্সিজেন পাবে বিজেপি। কেন না, জন কি বাতের এগজিট পোলে ইঙ্গিত কংগ্রেসের আসন প্রচুর কমবে। আসন সংখ্যা অনেক বাড়িয়ে ম্যাজিক ফিগারে পৌঁছতে বিজেপির অসুবিধাই হবে না।
জন কি বাতের এগজিট পোল অনুযায়ী, রাজস্থান বিধানসভায় বিজেপি পেতে পারে ১০০ থেকে ১২২টি আসন। কংগ্রেস পেতে পারে ৬২ থেকে ৮৫টি আসন। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ১৪ থেকে ১৫টি আসন।












Click it and Unblock the Notifications