Rajasthan Assembly Elections 2023 Exit Poll: রাজস্থানেও মুখ্যমন্ত্রী যোগী? দৌড়ে এগিয়ে থাকা বালকনাথ কে?

Rajasthan Assembly Elections 2023 Exit Poll: রাজস্থানে পালাবদলের আভাস মিলেছে বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষায়। বিজেপি এগজিট পোলের নিরিখে ফেভারিট।

স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে, এগজিট পোল মিলে গেলে রাজস্থানে মুখ্যমন্ত্রী কে হবেন? আর সেই আলোচনাতেই প্রবলভাবে উঠে এসেছে মহন্ত বালকনাথ যোগীর নাম। ফলে উত্তরপ্রদেশের পর আরেক রাজ্যে মুখ্যমন্ত্রী হতে পারেন যোগী।

Rajasthan Assembly Elections 2023 Exit Poll: রাজস্থানেও মুখ্যমন্ত্রী যোগী?

বিভিন্ন সমীক্ষায় জানতে চাওয়া হয়েছিল ভোটারদের পছন্দের মুখ্যমন্ত্রীর নাম। মাই ইন্ডিয়া অ্যাক্সিস এগজিট পোলে তেমনই প্রশ্নের জবাবে বেশিরভাগ মানুষ তাঁদের পছন্দের মুখ্যমন্ত্রী হিসেবে জানান অশোক গেহলটের নাম। যদিও এগজিট পোল বা পোল অব পোলসের আভাস মিলে গেলে গেহলটের আর মুখ্যমন্ত্রী হিসেবে আসা হবে না।

কংগ্রেস শিবিরের তরফে বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে বলা হচ্ছিল, ওদের তো মুখ্যমন্ত্রী পদের দাবিদার ৭-৮ জন। যদিও যে সংস্থার সমীক্ষায় গেহলটকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম পছন্দ হিসেবে বেছে নেওয়া হয়েছে, তাতেই দ্বিতীয় পছন্দ হিসেবে যে নামটি উঠে এসেছে, তিনি হলেন বিজেপির মহন্ত বালকনাথ যোগী।

এই সমীক্ষায় মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে বসুন্ধরা রাজে ও সচিন পাইলটকে পিছনে ফেলে দিয়েছেন বালকনাথ। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে, ৩২ শতাংশ মানুষ চান গেহলট মুখ্যমন্ত্রী থাকুন। ১০ শতাংশ চাইছেন মহন্ত বালকনাথ যোগীকে। ৯ শতাংশ মানুষ রায় দিয়েছেন বসুন্ধরার পক্ষে। শেষ হাসি কে হাসবেন তা অবশ্য এখনও নিশ্চিত নয়।

আলওয়ারের সাংসদ হলেন এই মহন্ত বালকনাথ যোগী। তিনি তিজারা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি বাবা মস্তনাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে রয়েছেন। ১৯৮৪ সালের ১৬ এপ্রিল কোহরাণায় জন্ম। ২০১৯ সালের লোকসভা ভোটে কংগ্রেস প্রার্থীকে ৩ লক্ষ ভোটে পরাস্ত করে সাংসদ হন।

হিন্দু যাদব পরিবারে জন্ম। বাবা খেতানাথ তাঁর নাম দেন গুরুমুখ। ছয় বছর পর্যন্ত আশ্রমে থাকেন। এরপর মহন্ত চাঁদনাথের সঙ্গে তিনি চলে যান হনুমানগড় জেলার নাথওয়ালি থেরির আশ্রমে। ২০১৬ সালের ২৯ জুলাই চাঁদনাথ তাঁকে উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেন। নাথ সম্প্রদায়ের অষ্টম মুখ্য মহন্ত, সমাজ সংস্কারক, রাজনীতিবিদ, বক্তা তথা আধ্যাত্মিক গুরুই রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন কিনা তা জানতে আর কয়েক দিনের অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+