Rajasthan Assembly Election Result 2023: মোদী ম্যাজিকে ১০০ পার করল BJP, টঙ্কে সচিনের সঙ্গে হাড্ডাহাড্ডি টক্কর
Rajasthan Assembly Election Result 2023: রাজস্থানে অঘটন ঘটতে চলেছে। মোদী ম্যাজিেক ফের মরুরাজ্যে উঠছে গেরুয়া ঝড়। সকাল থেকে ট্রেন্ড বিজেপির দিকেই। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল অতোদিনের কেন্দ্র টঙ্কে হারছেন সচিন পাইলট। প্রথম থেকেই পিছিয়ে রয়েছেন তিনি।
বিজেপি ইতিমধ্যেই রাজস্থানের ১০০টি আসনে এগিয়ে রয়েছে। এবং ঝড়ের গতিতে এগোচ্ছে সেই আসন। প্রতাপগড়, কুম্ভলগড়ে এগিয়ে রয়েছে বিজেপি। ১৩৫টি আসনে বিজেপি জিতবে বলে দাবি করেছেন সিপি জোশী। ১৯৯টি আসনে ভোটাভুটি হয়েছে রাজস্থানে। একটি আসনে কংগ্রেস প্রার্থীর হঠাৎ মৃত্যু হওয়ায় পিছিয়ে গিয়েছে ভোট গ্রহণ।

রাজস্থানো কংগ্রেস যে জিততে পারবে না সেটা প্রথম থেকেই বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছিল। এবং আশ্চর্যের বিষয় সেই পথেই এগোচ্ছে ফলাফল। সচিন পাইলট এবং অশোক গেহলটের দ্বন্দ্বের কারণে প্রথম থেকেই কংগ্রেস চাপে রয়েছে এখানে। প্রকাশ্যে সচিন পাইলট মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। কংগ্রেসের অন্দরে এই দ্বন্দ্বই কংগ্রেসকে হারের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক দলের নেতারা।
সচিন পাইলট অশোক গেহলটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেও কংগ্রেস কিন্তু ছাড়েননি। কংগ্রেসের হয়েই প্রার্থী হয়েছেন। এদিকে বিজেপির জয়ের উৎসব শুরু হয়ে গিয়েছে রাজস্থানে। মোদী ম্যাজিকে এবার হিন্দি বলয়ের দুই রাজ্যেই গেরুয়া ঝড় দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications