Rajasthan Assembly Election Result 2023: পাইলট- গেহলট কলহে কাল হল, মরুরাজ্যে বইছে গেরুয়া ঝড়

মরুরাজ্যে গেরুয়া ঝড়। একের পর এক আসনে এগিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থীরা। যদিও বুথ ফেরত সমীক্ষায় আগেই দাবি করা হয়েছিল যে এবার মরু রাজ্যে বিজেপিই জয়ী হবে। সেটাই হল বাস্তবায়িত। পাইলট এবং গেহলট এগিয়ে থাকলেও কার্যত কংগ্রেস মুখ থুবড়ে পড়েছে।

মরু রাজ্যে কংগ্রেসের পরাজয়ের নেপথ্যে রয়েছে দলেরই অন্তর্দ্বন্দ্ব। তাতে দ্বিমত নেই। পাইলটের সঙ্গে অশোক গেহলটের বিবাদ তুমুল আকার নিয়েছিল গত কয়েক বছর ধরে। দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ না করে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন গেহলট এমন অভিযোগ করে প্রকাশ্যে অবস্থান বিক্ষোভ দেখিয়েছিলেন সচিন পাইলট।

Rajasthan Assembly Election Result 2023

এই নিয়ে হাইকমান্ডেও অসন্তোষ তৈরি হয়েছিল। অশোক গেহলট মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই পাইলটের সঙ্গে বিবাদে জড়িয়ে ছিলেন তিনি। প্রকাশ্যে গেহলট সচিন পাইলটকে গদ্দার বলে নিশানা করেছিলেন। তাই নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছিল দলের অন্দরেই।

একই সরকারে থেকে দুই হেভিওয়েট নেতার বিবাদই যে কাল হল রাজস্থানে কংগ্রেসের। সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই ভয়টা প্রথম থেকেই করছিল কংগ্রেসও সেটাই প্রকাশ্যে এসেছে। এক কথায় কংগ্রেস েয হারবেই সে আশঙ্কা কংগ্রেস শিবিরেও ছিল। সেটাই সত্যি হল। আর সেটাকে হাতিয়ার করেই এগিয়েছে বিজেপি। কংগ্রেসের এই বিবাদকে সম্পূর্ণ রূপে কাজে লাগিয়েছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+