Rajasthan Assembly Election Result 2023: প্রতি ৫ বছর অন্তর বদলায় সরকার, এবারও তাই ঘটতে চলেছে রাজস্থানে?
Rajasthan Assembly Election Result 2023: ১৯৯৩ সাল থেকে হয়ে আসছে এই নিয়ম। এবারও কি সেটাই ঘটতে চলেছে রাজস্থানে। প্রতি ৫ বছর অন্তর সরকার বদল হয়। কোনও একটি রাজনৈতিক দল পর পর দুবার ক্ষমতায় থাকেনি। ভোটের পর থেকেই এই নিয়ে জল্পা চলছে।
বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে এবার আর কংগ্রেস ক্ষমতায় থাকবে না। বিজেপি ফিরছে ক্ষমতায় অর্থাৎ প্রতি ৫ বছর অন্তর রাজনৈতিক দলের ক্ষমতায় থাকার বদল ঘটে। হয় কংগ্রেস নয় তো বিজেপি। টানা কোনও রাজনৈতিক দলই ক্ষমতায় থাকে না।

এবারও তাই আগে থেকেই গেহলট সরকারের পতন অনিবার্য বলে দাবি করা হয়েছে। কংগ্রেস অবশ্য এই সমীক্ষা মানতে নারাজ। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবারও অশোক গেহলট সরকারই ক্ষমতায় ফিরবে। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
রাজস্থানের সব ভোট কেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে। যাকে কোনও রকম অশান্তি না থাকে তার জন্য সবরক প্রচেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে জানা গিয়েছে কংগ্রেসর পক্ষ থেকে জয়ী প্রার্থীদের দুপুর ১২টার মধ্যে জয়পুরে পৌঁছতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications