Rajasthan Assembly Election Result 2023: শুরুতে কংগ্রেস এগোলেও মরুরাজ্যে পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে বিজেপি
Rajasthan Assembly Election Result 2023: রাজস্থানে এগিয়ে চলেছে বিজেপি। পোস্টাল ব্যালট গণনার শেষে বিজেপি এগিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছিল রাজস্থানে এবার কংগ্রেসের পরাজয় নিশ্চিত। বিজেপি সরকার গড়বে রাজস্থানে। সেটাই ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে।
বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছিল রাজস্থানে এবার কংগ্রেস ক্ষমতায় আসবে। তাই নিয়ে শুরু হয়ে গিয়েছিল জল্পনা। সেই দিকেই ইঙ্গিত করেছে বুথের প্রথম পর্যায়ের ফলাফল। সকাল ৮টা থেকে শুরু হয়ে গিয়েছে গণনা। ইতিমধ্যেই একাধিক জায়গায় পোস্টাল ব্যলট গণনা প্রায় শেষ পর্যায়ে।

পোস্টাল ব্যলট গণনার ট্রেন্ড যেদিকে তাতে বিজেপি সিংহভাগ আসনে এগিয়ে রয়েছে। বসুন্ধরা রাজে সহ বিজেপি প্রার্থীরা একাধিক কেন্দ্রে পোস্টাল ব্যলট গণনার শেষে এগিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বসুন্ধরা রাজে ংমন্দিরে পুজো সেরেছেন।
রাজস্থানের ভোটের ট্রেন্ড খতিয়ে দেখলে বোঝা যায় যে প্রতি ৫ বছর অন্তর এখানে রাজনৈতিক রং বদলেছে। কখনো কংগ্রেস তো কখনও বিজেপি। কোনও একটি রাজনৈতিক দল টানা পর পর ক্ষমতায় থাকেনি। এবারও সেই পথেই এগোচ্ছে কংগ্রেস। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। গেহলট সরকার নয় এবার রাজস্থানে রাজে সরকার আসতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে।












Click it and Unblock the Notifications