Rajasthan Election 2023: UP CM-এর কথা শুনতে ছাদে উঠছে মানুষ! রাজস্থানে যোগী ফ্যাক্টরেই কি ধাক্কা কংগ্রেসের?
Rajasthan Assembly Election 2023: ভিন রাজ্য কিংবা বিজেপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে রাজস্থানে যোগী আদিত্যনাথের চাহিদা সব থেকে বেশি। সমাবেশে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী দেখতে এবং তাঁর কথা শুনতে হাজারো মানুষকে সমবেত হতে দেখা গিয়েছে ছাদের ওপরেও।
মঙ্গলবার যোগী আদিত্যনাথ রাজস্থানে পাঁচটি জনসভা করেছেন। তার মধ্যে ভিলওয়ারার সভায় উপস্থিত মানুষের সংখ্যা ছিল ৫০ হাজারের বেশি। দুঙ্গারপুর থেকে দলীয় প্রার্থী বংশীলাল কাটারার জনসভায় ভাষণ দেওয়ার সময় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে অযোধ্যায় আলোর উৎসবে লক্ষ লক্ষ প্রদীপ জ্বালানো হয়। তিনি চিতোরগড় ও শাহপুরাতেও সভা করেন।

যোগী আদিত্যনাথ আলোয়ারের তিজারা থেকে বিজেপি প্রার্থী মহন্ত বালকনাথের জন্য নির্বাচনী সভা করেন। স্থানীয় লোকেদের দাবি যোগী সমাবেশে প্রত্যাশার চেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে। আলোয়ারের রামগড়েও কমবেশি একই পরিস্থিতি। যোগী আদিত্যনাথ সভাগুলি থেকে গেহলট সরকারকে নিশানা করেছেন।
যোগী আদিত্যনাথ তাঁর ভাষণে উত্তর প্রদেশে তাঁর শাসনকে মডেল হিসেবে দেখাচ্ছেন। পাশাপাশি দুর্নীতি নিয়ে কংগ্রেসকে কোণঠাসা করতে এবং উন্নয়নের জন্য ডাবল ইঞ্জিন সরকার গঠনের আবেদন করেছেন। সভাগুলিতে বক্তৃতায় ধর্মীয় মেরুকরণের চেষ্টা করা হলেও, এর কোনও প্রভাব পড়ছে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে ৩ ডিসেম্বর পর্যন্ত।
এখানে উল্লেখ করা প্রয়োজন দিল্লি সংলগ্ন রাজস্থানের আলোয়ার গরু পাচারের জন্য বিখ্যাত। তিজারা ও রামগড়ে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে রয়েছেন মুসলিম প্রার্থীরা। তিজারা থেকে দাঁড়িয়েছেন ইমরান খান এবং রামগড় থেকে জুবায়ের খান।
অন্যদিকে স্থানীয়রা বলছেন তিজারা থেকে বিজেপি প্রার্থী মহন্ত বালকনাথ আটকা পড়ে গিয়েছেন। শেষ মুহূর্তে বিএসপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া ইমরান খান সবাইকে ছাপিয়ে যাচ্ছেন বলেও মত স্থানীয়দের। অন্যদিকে এই নির্বাচনকে ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে তুলনা করছেন তিজারার বিজেপি প্রার্থী বালকনাথ। তবে বিজেপি এবার রাজস্থানে কোনও মুসলিমকে টিকিট দেয়নি।












Click it and Unblock the Notifications