Rajasthan Assembly Election 2023: 'খোঁজ' নেই রাহুল-প্রিয়াঙ্কার! রাজস্থানে বিজেপিকে 'ওয়াকওভার' দিচ্ছে কংগ্রেস?
Rajasthan Assembly Election 2023: ২৪ এর লোকসভা আগে পাঁচ রাজ্য অর্থাৎ রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, তেলেঙ্গানা এবং মিজোরামে বিধানসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে কংগ্রেস এবং বিজেপির কাছে তো বটেই। আর তাই পাঁচ রাজ্যে জিততে একেবারে পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে মোদী-শাহ।
জোর প্রচার চালাচ্ছে কংগ্রেসও। কিন্তু রাহুল গান্ধীর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পাঁচ রাজ্যের সঙ্গে ভোট হচ্ছে রাজস্থানেও (Rajasthan Assembly Election 2023)। কিন্তু সে রাজ্যে প্রচারে কার্যত দেখাই যাচ্ছে না সোনিয়া -পুত্রকে। এমনকি প্রিয়াংকা গান্ধীকেও সেভাবে দেখা যাচ্ছে না। তথ্য বলছে গত ২৩ সেপ্টেম্বর শেষবার জয়পুর গেছিলেন রাহুল গান্ধী।

অক্টোবর শেষবার একটি প্রচার র্যালিতে (Rajasthan Assembly Election 2023)অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। এরপর সে রাজ্যে দেখাই যায়নি কংগ্রেসের এই দুই শীর্ষ নেতৃত্বকে। আর তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে। আগামী ২৫ নভেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচন। হাতে আর মাত্র কয়েকদিনই বাকি। শাসকের ক্ষমতায় থাকা কংগ্রেসের হাত থেকে রাজস্থান এবার ছিনিয়ে নিতে মরিয়া বিজেপি।
একেবারে কোমর বেঁধে সে রাজ্যে প্রচার চালাচ্ছে মোদী-শাহ। সেখানে রাহুল গান্ধী কিংবা প্রিয়াঙ্কা গান্ধীর প্রচারে না আসাটা বিজেপিকে বাড়তি মাইলেজ দেবে বলেই মত রাজনৈতিকমহলের। শুধু তাই নয়, একাধিক সমীক্ষা বলছে এবার রাজস্থানের জিমি হারাতে পারে কংগ্রেস। ফের সে রাজ্যে বিজেপি রাজ শুরু হতে পারে।
আর এই সমীক্ষাই কংগ্রেসকে চাপে রেখেছে। আর সে কারণেই কী রাহুল গান্ধী কিংবা প্রিয়াংকা গান্ধীকে মরু দেশে দেখা যাচ্ছে না? সেই জল্পনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ। তবে এজন্যে অনেকেই অশোক গেহলটের সঙ্গে কংগ্রেস হাই-কমান্ডের মধ্যে তৈরি হওয়া খারাপ সম্পর্ককেই দায়ী করছেন।
যদিও এই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। তাঁদের দাবি, দিপাবলীর পরেই রাজস্থানের প্রচারে ফোকাস করবেন রাহুল গান্ধী। ততদিনে মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ের নির্বাচন হয়ে যাবে। আর এরপরেই রাজস্থানের জন্যে সর্বশক্তি দিয়ে রাহুল গান্ধী ঝাপাবেন বলেই দাবি। এমনকি প্রিয়াঙ্কা গান্ধীও বেশ কয়েকটি সভা করবেন বলে খবর।












Click it and Unblock the Notifications