Rajasthan Assembly Election 2023: কেন প্রধানমন্ত্রী মোদী তাঁর ওপরে বিরক্ত? উত্তর নিজেই দিলেন রাহুল গান্ধী
Rajasthan Assembly Election 2023: বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী মোদী কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন, তাঁকে কটাক্ষ করেছেন। এব্যাপারে এদিন উত্তর দিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, এর কারণ হল প্রধানমন্ত্রী আদানিকে যত টাকা দেন, ঠিক ততটাই তিনি গরিবদের দেবেন। এই রাজনীতিতেই বিরক্ত প্রধানমন্ত্রী মোদী।
প্রসঙ্গত শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে টানা প্রধানমন্ত্রীকে আক্রমণ করে গিয়েছেন, কিংবা যাচ্ছেন রাহুল গান্ধী। রাহুলের অভিযোগ, ব্যবসায়ী আদানিকে লাভবান করেছেন প্রধানমন্ত্রী মোদী।

রাহুল গান্ধী হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে প্রধানমন্ত্রী মোদীর ভাষণের একটি ভিডিও ক্লিপ রয়েছে। পুরো ভিডিওটি এক মিনিট কুড়ি সেকেন্ডের। যার মধ্যে অর্ধেকটা প্রধানমন্ত্রী মোদীর বাকি অর্ধেক রাহুল গান্ধীর ভাষণের একটি অংশ।
এই ভিডিওর শিরোনাম দেওয়া হয়েছে, কেন রাগ করছেন মোদীজি? হোয়াটসঅ্যাপে এই ভিডিও শেয়ার করার সময় বলা হয়েছে, কেন কংগ্রেস নেতার প্রতি ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও-র শুরুতে প্রধানমন্ত্রী মোদী বলছেন, কংগ্রেস এখন সপ্তম আকাশে উড়ছে, বাতাসে উড়ছে। শুনলাম কংগ্রেসের একজন বড় বিশেষজ্ঞ বলছেন, ভারতের মানুষ চায়না মোবাইল ফোন তৈরি করেছে।
ভিডিও-তে রাহুল গান্ধীর ভাষণের অংশে, কংগ্রেস নেতা বলছেন, প্রধানমন্ত্রী মোদী এখানে আসেন, আর তাঁর সম্পর্কে ভুল কথা বলেন। তারা (বিজেপি) তাকে (রাহুল) গালাগালি দেয় ও খারাপ কথা বলে। কিন্তু তাতে তার (রাহুল) কোনও পরিবর্তন হবে না।
রাহুল গান্ধী আরও বলেছেন, দেখুন, তিনি (রাহুল) আগেই বলেছেন তাঁর লক্ষ্য। তাই তাঁকে যাই বলা হোক, তাতে তার কিছু যায় আসে না। তাঁর (রাহুল) লক্ষ্য হল, প্রধানমন্ত্রী মোদী আদানিকে যে পরিমাণ অর্থ দেন, সেই পরিমাণ অর্থ তিনি দরিদ্রদের দেবেন।
রাহুল গান্ধী বলেছেন, তিনি দেখাবেন প্রকৃত রাজনীতি কোটিপতিদের সাহায্য করা নয়। কৃষক, দরিদ্র, ক্ষুদ্র ব্যবসায়ী এবং বেকারদের সাহায্য করে প্রকৃত রাজনীতি করা হয়। তিনি তা দেখিয়ে দেবেন, তা যে যা বলুক না কেন।












Click it and Unblock the Notifications