Rajasthan Election 2023: যারা গরিবদের লুট করছে তাদের স্থান কারাগারে! রাজস্থানে প্রচারে বড় প্রতিশ্রুতি মোদীর

Rajasthan Assembly Election 2023: রাজস্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একের পর এক সভা। সবকটি সভা থেকেই কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রী। কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি গ্যারান্টি দিতে এসেছেন, যাঁরা গরিরদের লুট করেছে তাঁদেরকে রেহাই দেওয়া হবে না।

প্রধানমন্ত্রী সভায় জনগণকে আশ্বাসের সুরে বলেন, রাজস্থানেও সেদিন বেশি দূরে নয়, যেদিন যারা গরিবদের লুট করেছে, তারা কারাগারে থাকবে। প্রধানমন্ত্রী দাবি করেন, বিজেপির সরকারের আমলে দরিদ্র ও জনকল্যাণের ঐতিহ্য রয়েছে।

Rajasthan Election 2023

এদিন প্রধানমন্ত্রী হনুমানগড়, জয়পুর ও পালিতে সভা করেন। পালির সভা থেকে কংগ্রেসের সময়ে রাজ্যে দলিতদের ওপরে অত্যাচারের অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন কংগ্রেস সরকারের কাছে দুর্নীতির চেয়ে বড় কিছু নেই। এখানকার সরকারের কাছে পরিবার তন্ত্রই সবকিছু বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, যারা দলিতদের ওপরে অত্যাচার করছে, তাদের দেখে কংগ্রেস চোখ বন্ধ করে রেখেছে। গত পাঁচবছর ধরে কংগ্রেস এটাই করে চলেছে বলেও অভিযোগ করেন তিনি। কংগ্রেসকে নারী বিরোধী বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, এরা কখনই নারীদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে না।

প্রধানমন্ত্রী বলেন, সারাদেশ উন্নয়নের লক্ষে দিনরাত পরিশ্রম করছে। একবিংশ শতাব্দীতে ভারত যে উচ্চতায় পৌঁছবে, তাতে রাজস্থানের বিরাট ভূমিকা থাকবে। তাই রাজস্থানে এমন একটি সরকার থাকা দরকার যারা উন্নয়নকে সব থেকে বেশি অগ্রাধিকার দেয়। তিনি বলেছেন, দুর্ভাগ্যবশত, গত পাঁচ বছরে রাজস্থানে ক্ষমতায় থাকা কংগ্রেস সরকার জনগণকে উন্নয়নে আরও পিছিয়ে দিয়েছে।

২৫ নভেম্বর রাজস্থান বিধানসভার নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, গত কয়েকদিন ধরে তিনি যেখানেই যাচ্ছেন, সেখানে একটাই আওয়াজ শোনা যাচ্ছে, এবার বিজেপির সরকার আসছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+