Rajasthan Election 2023: নির্বাচনী সভায় বিশ্বকাপে ভারতের হার নিয়ে মোদীকে খোঁচা! পাল্টা বিজেপির নিশানায় রাহুল

Rajasthan Assembly Election 2023: বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপয়া বলে দায়ী করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাজস্থানের বালোত্রার নির্বাচনী সভা থেকে রাহুল গান্ধী বলেন, ভারত আহমেদাবাদে ম্যাচ হেরেছে, কারণ প্রধানমন্ত্রী মোদী সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ করা প্রয়োজন, এই সমাবেশ চলাকালীন ভিড়ের মধ্যে থেকে কেউ একজন পানৌতি বলে চিৎকার করেন। এর অর্থ দুর্ভাগ্য বা অশুভ লক্ষণ। সেই সময় রাহুল হেসে বলেন, হান... পানৌতি, পানৌতি...। আমাদের ছেলেরা জেতার জায়গায় ছিল। বিশ্বকাপ জিততে যাচ্ছি, কিন্তু অশুভ লক্ষণ আমাদের হারিয়েছে। মিডিয়া এটা তুলে ধরবে না, কিন্তু মানুষ জানে।

Rajasthan Election 2023

রাহুল গান্ধী বিষয়টির উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে আহমেদাবাদে ফাইনাল ম্যাচে অংশ নিয়েছিলেন। পরে তিনি বলেন, প্রধানমন্ত্রী মানে পানৌতি (অপয়া) মোদী। এদিকে বিজেপি প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে রাহুলের এই মন্তব্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে।

প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে রাহুলের মন্তব্য লজ্জাজনক, নিন্দনীয় এবং অসম্মানজনক। বিজেপি কটাক্ষ করে বলেছে, রাহুল গান্ধী তাঁর আসল রং দেখিয়েছেন। কিন্তু তাঁর মা সনিয়া গান্ধী তৎকালীন মুখ্যমন্ত্রী মোদীকে মৌত কি সওদাগর বলার পরে গুজরাতে কংগ্রেস কীভাবে ডুবেছিল, তা মনে রাখতে হবে।

বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছেন, বিধানসভা নির্বাচনে কংগ্রেসের আসন্ন পরাজয় বুঝে হতাশ রাহুল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, রাহুল গান্ধীকে এর জন্য ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিজেপি বিষয়টিকে খুব গুরুতর করে তুলবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত বিশ্বকাপে ১০ ম্যাচে অপরাজিত থাকার পরে রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে ভারতের শোচনীয় পরাজয় হয়। ভারতকে ছয় উইকেটে হারিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী মোদী ম্যাচের পরে ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন এবং তাঁদের সান্ত্বনা দিয়ে বলেন, পুরো দেশ এই দলের জন্য গর্বিত।

প্রধানমন্ত্রী মোদীকে ভারতীয় বোলার মহঃ শামিকেও জড়িয়ে ধরতে দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, শামি খুব ভাল পারফর্ম করেছেন। প্রধানমন্ত্রীকে অধিনায়ক রোহিত শর্মা এবং ব্যাটসম্যান বিরাট কোহলির হাত ধরে কথা বলতেও দেখা গিয়েছে। ফাইনালের পরে প্রধানমন্ত্রী ভারতীয় স্কোয়াডের সঙ্গে তার মিলিত হওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+