Rajasthan Assembly Election 2023: কংগ্রেস নেতারা একে অপরকে আউট করতেই তৎপর, রাজস্থানে গেহলটদের নিশানা মোদীর

রাজস্থান বিধানসভা নির্বাচনের পারদ ক্রমশ চড়ছে। সব রাজনৈতিক দল প্রচারে কোমর কষেছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদী রাজস্থানে প্রচারে গিয়ে কংগ্রেসকে নিশানা করেছেন। তিনি কটাক্ষ করে বলেছেন, রাজস্থানের কংগ্রেস নেতারা একে অপরকে আউট করতেই ব্যস্ত।

প্রসঙ্গত উল্লেখ্য রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে তাঁর ডেপুটি সচিন পাইলটের বিরোধ নতুন কিছু নয়। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন সচিন পাইলট আবার সচিন পাইলটকে গদ্দার বলে নিশানা করতে ছাড়েননি অশোক গেহলটও। এই বিরোধের জেরে যে রাজস্থানে কংগ্রেস একটু বিপদেই রয়েছে তাতে কোনও সন্দেহ নেই।

Rajasthan Assembly Election 2023

রাজস্থানে প্রচারে এসে কংগ্রেসের অন্দরের এই বিরোধকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন রাজস্থানের কংগ্রেস নেতারা একে অপরকে আউট করতেই ব্যস্ত। তাঁরা কেবল নিজেদের স্বার্থ নিয়েই মেতে রয়েছেন। রাজ্যবাসীর কথা তাঁরা ভাবেন না। দুর্নীতিতে জর্জরিত তাঁরা।

কংগ্রেসকে নিশানা করে মোদী বলেছেন সেনার এক পদ এক পেনশন কংগ্রেসের জন্য আটকে রয়েছে। যাঁরা দেশরক্ষায় নিজেদের জীবন দিচ্ছে তাঁদের বঞ্চিত করছে কংগ্রেস সরকার। বিজেপি রাজস্থানে ক্ষমতায় এসে সবার আগে দুর্নীতি মুক্ত রাজ্য গড়বে। যাঁরা দুর্নীতি গ্রস্ত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। রাজ্যে উন্নয়নের বার্তা নিয়ে আসবে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+