Rajasthan Assembly Election 2023: স্ত্রীকে ডিভোর্স! নির্বাচনী হলফনামায় আর কী বললেন শচীন পাইলট
Rajasthan Assembly Election 2023: সাম্প্রতিক সময়ে পরপর দুবার রাজস্থানে ক্ষমতা ধরে রাখতে পারেনি কোনও দল। কংগ্রেস বর্তমানে ক্ষমতায় রয়েছে। তারা পরপর দুবার ক্ষমতা ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। টঙ্ক আসন থেকে মনোনয়ন জমা দেওয়ার সময় কংগ্রেস নেতা শচীন পাইলট বলেছেন, রাজ্যের নেতৃত্ব কে দেবেন, তা নব নির্বাচিত বিধায়ক এবং দলের হাইকমান্ড সিদ্ধান্ত নেবে।
সাম্প্রতিক সময়ে অশোক গেহলট বলেছেন, তিনি মুখ্যমন্ত্রী পদ ছাড়বেন না। এব্যাপারে প্রশ্ন করা হলে শচীন পাইলট বলেছেন, নিজের জন্য পদ চান না। তবে দলের জন্য চান, যাতে মানুষের জন্য কাজ করতে পারেন। কে কোন পদে বসবে, সেই সিদ্ধান্ত বিধায়করাই নেবেন বলে জানিয়েছেন তিনি।

পুরনো বিচ্ছেদের বিষয়ে, তিনি বলেছেন, রাহুল গান্ধী তাঁকে বলেছিলেন, সব কিছু ভুলে যেতে এবং এগিয়ে যেতে। পাইলট দাবি করেছেন, রাজ্যে কংগ্রেস ফের সরকার গঠন করবে এবং সবাই এজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
উল্লেখ করা প্রয়োজন, অশোক গেহলট বলেছেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চান। কিন্তু সম্ভবত ওই পদ তাঁকে ছাড়বে না। প্রসঙ্গত আরও উল্লেখ করা প্রয়োজন শচীন পাইলট বলেছিলেন, গেহলট-বসুন্ধরা সরকারের আমলে দুর্নীতির ব্যাপারে কোনও ব্যবস্থা নিচ্ছেন না। এরপর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী উভয় নেতার সঙ্গে একাধিক বৈঠক করেন এবং ঐক্যের বার্তা দেন।
এদিন কংগ্রেস নেতা শচীন পাইলট টঙ্ক বিধানসভা আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন। এই নির্বাচনে তাঁর হলফনামার সব থেকে চমকপ্রদ বিষয় হল, নিজেকে ডিভোর্স ঘোষণা। এখানে উল্লেখ করা প্রয়োজন, শচীন পাইলট জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মউখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার মেয়ে সারা পাইলটকে বিয়ে করেছিলেন। তাঁদের দুই সন্তান রয়েছে। দুই সন্তান তাঁর ওপরে নির্ভরশীল বলে হলফনামায় উল্লেখ করেছেন শচিন পাইলট।
হলফনামায় শচীন পাইলট জানিয়েছেন, পাঁচ বছরে তাঁর সম্পদ দ্বিগুণ হয়েছে। ২০১৮-র হলফনামায় নাজের সম্পদ ৩.৮ কোটি টাকা হিসেবে ঘোষণা করেছিলেন। ২০২৩ সালে যা বেড়ে ৭.৫ কোটি টাকা হয়েছে।
২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভার নির্বাচন ২৫ নভেম্বর। ভোটগণনা করা হবে ৩ ডিসেম্বর।












Click it and Unblock the Notifications