Rajasthan Assembly Election 2023: নির্বিঘ্নেই ভোট মরুরাজ্যে, বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৬৮.২৪ শতাংশ

মরুরাজ্যের ভোট নিয়ে গত তিন মাস ধরে চলছে টানাপোড়েন। গেহলট ভার্সেস রাজের লড়াই আজ তুঙ্গে। আজই ভোট বাক্সে রায় দিল মরু রাজ্যের ভোটাররা। রাজস্থানে আজ বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৮.২৪ শতাংশ।

সকাল থেকে নির্বিঘ্নেই ভোট হয়েছে। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে মাত্র। গতবারের চেয়ে এবারে ৯৭০ শতাংশ ভোট বেড়েছে বলে জানা গিয়েছে। ২০১৮ সালে যে সংখ্যক ভোটার ছিল তার থেকে ভোটার সংখ্যা দ্বিগুণের বেশি হয়ে গিয়েছে।

Rajasthan Assembly Election 2023

ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বিশ্লেষণ। রাজস্থানে এবার বিজেপিকেই সরকারে আনবে জনতা এমনই সমীক্ষা রিপোর্টে দাবি করা হচ্ছে। অশোক গেহলট এবং সচিন পাইলটের বিবাদের জেরে কংগ্রেস যে এবার রাজস্থানে একটু ব্যাকফুটে রয়েছে তাতে কোনও সন্দেহ নেই।

মধ্যপ্রদেশে কমলনাথের সঙ্গে সিন্ধিয়ার বিবাদের জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল রাজস্থানেও সেই একই পরিস্থিতি রয়েছে। তবে সচিন পাইলট এখনও কংগ্রেস ছেড়ে অন্য দলে নাম লেখাননি। তবে অশোক গেহলটের বিরুদ্ধে প্রকাশ্যেই তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তার জেরে প্রথম থেকেই বেশ ব্যাকফুটে রয়েছে কংগ্রস।

আর সেই সুযোগে বিজেপি ফের নিজের জায়গা শক্ত করতে মরিয়া হয়ে উঠেছে রাজস্থানে। লোকসভা ভোটের আগে রাজস্থানের মতো একটা বড় রাজ্য বিজেপি যদি দখল করতে পারে তাহলে মোদীর জয়ের পথ আরও সুগম হবে। সেকারণে ৫ রাজ্যের বিধানসভা ভোটে সবচেয়ে বেশি জোর রাজস্থানে উপরে দিয়েছে বিজেপি। এক কথায় সর্বশক্তি প্রয়োগ করে রাজস্থানে প্রচার চালিয়েছে মোদী-শাহরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+