Rajasthan Assembly Election 2023: ফের কংগ্রেস নাকি 'পরিবর্তনে'র পথে রাজস্থান? চূড়ান্ত হবে শনির ভোটে

Rajasthan Assembly Election 2023: আর কয়েকটা ঘণ্টা বাকি রাজস্থানে বিধানসভা নির্বাচনের। ২০০ এর মধ্যে ১৯৯ টি আসনে ভোট হবে শনিবার। যেখানে সে রাজ্যের ৫ কোটিরও বেশি ভোটার ভোটে অংশ নেবেন। অন্যদিকে তিন লাখেরও বেশি কর্মচারীকে ভোটের কাজে থাকবেন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে একেবারে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রাজস্থানজুড়ে।

লোকসভা নির্বাচনের আগে রাজস্থানের বিধানসভা (Rajasthan Assembly Election 2023) নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ক্ষমতায় থাকা কংগ্রেস ফের একবার সে রাজ্যের ক্ষমতায় ফিরতে মরিয়া। অন্যদিকে বিজেপির তরফেও একেবারে মাঠি কামড়ে প্রচার চালানো হয়েছে। কয়েক দফায় সে রাজ্যে প্রচার করেছেন মোদী-শাহ। যদিও রাজস্থানে শেষ হাসি কে হাসবে তা জানতে আগামী ৩ তা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Rajasthan Assembly Election 2023

  • Rajasthan Assembly Election 2023: ২০০ টি বিধানসভা আসন

রাজস্থানে মোট ২০০ টি বিধানসভা (Rajasthan Assembly Election 2023) আসন রয়েছে। কংগ্রেস প্রার্থী এবং বর্তমান বিধায়ক গুরমিত সিং কুন্নারের মৃত্যুর কারণে করনপুর আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে বাকি ১৯৯ টি বিধানসভা আসনে মোট ১৮৬২ জন প্রার্থী লড়াই করছেন। ভোটদাতার সংখ্যা 5,25,38,105। যার মধ্যে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে ভোটার রয়েছেন 1,70,99,334 জন। অন্যদিকে 18 থেকে 19 বছরের মধ্যে ভোটারের সংখ্যা 22,61,008 জন। এরা সবাই প্রথমবার ভোট দেবে। ফলে এটাই বড় ফ্যাক্টার বিজেপি এবং কংগ্রেসের কাছে। মুখ্য নির্বাচন আধিকারিক প্রবীণ গুপ্তা জানিয়েছেন, শনিবার সকাল ৭টা থেকে ভোট শুরু হবে। শেষ হবে সন্ধ্যা ৬টায়।

  • Rajasthan Assembly Election 2023: কাদের দিকে নজর থাকবে

অন্যদিকে ক্ষমতায় থাকা কংগ্রেস থেকে এবারও প্রার্থী (Rajasthan Assembly Election 2023) হয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেসের রাজ্য সভাপতি গোবিন্দ সিং দোতাসারা, বিধানসভার স্পিকার সিপি জোশী, মন্ত্রী শান্তি ধারিওয়াল, বিডি কাল্লা, ভানওয়ার সিং ভাটি, সালেহ মহম্মদ, মমতা ভূপেশ, প্রতাপ সিং সহ একাধিক হেভিওয়েট নেতা। প্রার্থী হয়েছেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলটও। অন্যদিকে বিজেপির তরফে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসুন্ধরা রাজে সিন্ধিয়া, রাজ্যবর্ধন রাঠৌর সহ একাধিক নতুন মুখ এবার সে রাজ্যে বিধানসভা ভোটে প্রার্থী হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+