Rajasthan Assembly Election 2023: রাজস্থানে কংগ্রেস সরকার গঠিত হলে মুখ্যমন্ত্রী কে? হাসি মুখে উত্তর সচিনের
Rajasthan Assembly Election 2023: ২৫ নভেম্বর রাজস্থান বিধানসভার ২০০ টি আসনে নির্বাচন। কংগ্রেস ফের ক্ষমতায় ফেরার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি তাঁরাই ক্ষমতায় ফিরবে। সেই পরিস্থিতিতে এবারের নির্বাচনে সবার চোখ সচিন পাইলটের দিকে। কেননা তিনি ২০২০ সালে বিদ্রোহ করেছিলেন।
সচিন পাইলটের বিদ্রোহের সময় তাঁর শিবিরের তরফে বলা হয়েছিল, সচিন পাইলটের কঠোর পরিশ্রমের ফলেই রাজস্থানে ক্ষমতায় কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী অকোশ গেহলট। সেই কারণে খুশি নন সচিন পাইলট। পরে অবশ্য কংগ্রেসের তরপে দাবি করা হয়, সব কিছু মিটমাট হয়ে গিয়েছে।

সেই পরিস্থিতিতে নির্বাচনের মুখে সচিন পাইলটকে বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। যার উত্তরও দিয়েছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। বলেছেন, একবার কংগ্রেস, একবার বিজেপি, রাজস্থানের নির্বাচনে যে ঐতিহ্য রয়েছে, তা এবার ভেঙে যাবে। তিনি জানিয়েছেন, রাজ্যে কংগ্রেসের সরকার ফিরিয়ে আনতে সম্মিলিত প্রচেষ্টা চালাচ্ছেন তাঁরা।
স্বাভাবিকভাবেই সচিন পাইলটের সামনে প্রশ্ন ওঠে, কংগ্রেস সরকার গঠিত হলে কে মুখ্যমন্ত্রী হবেন। এই প্রশ্নে সচিন পাইলট হেসে বলেন, এই প্রশ্নের উত্তরের জন্য সবাইকে নির্বাচনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
রাজ্যে ফের কংগ্রেসের সরকার হবে বলে দাবি করে সচিন পাইলট বলেছেন, তিন দশক ধরে কংগ্রেস দ্বিতীয়বার সরকার গঠন করতে পারেনি। এবার সেই ঐতিহ্য ভাঙতে সম্মিলিত চেষ্টা করছেন তাঁরা। হিমাচল প্রদেশের পরে কর্নাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়, তাঁদের মনোবল বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন সচিন পাইলট।
সচিন পাইলট আরও বলেছেন, রাজস্থানে কংগ্রেস শক্তিশালী দল হিসেবে লড়াই করছে। এর ফল তারা পাবেনই, দাবি করেছেন এই কংগ্রেস নেতা। পাশাপাশি তিনি বিজেপিতে অনৈক্য ও বিভ্রান্তিকর পরিস্থিতি বলে মন্তব্য করেছেন। কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিজেপির কোনও ইস্যু নেই বলে দাবি তাঁর।
বিজেপির জন্যই রাজ্যে পরিস্থিতির বদল হয়েছে বলে দাবি করেছেন সচিন পাইলট। তিনি বলেছেন, ২০১৪ এবং ২০১৯, বিজেপি কেন্দ্রে দুটি সংখ্যাগরিষ্ঠ সরকারের নেতৃত্ব দিয়েছে। সেই সরকারের মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও মূল্যবৃদ্ধি সাধারণ মানুষ প্রত্যক্ষ করেছে। তাঁর দাবি, বিজেপির সমাবেশে তেমন ভিড় দেখা যাচ্ছে না। রাজস্থানে বিজেপি নেতাদের সঙ্গে জনগণের যোগাযোগ করেছে বলেও দাবি করেছেন তিনি।
জাত শুমারি নিয়ে মন্তব্য করতে গিয়ে সচিন পাইলট বলেছেন, প্রতিটি কংগ্রেস নেতাই এই বিষয়টিকে গ্রহণ করেছেন। দলের বেছে নেওয়া পথে কোনও বিভ্রান্তি নেই বলেও জানিয়েছেন সচিন পাইলট।












Click it and Unblock the Notifications