Rajasthan Election 2023: রাজস্থানে কংগ্রেসের চতুর্থ প্রার্থী তালিকা! টিকিট প্রাক্তন বিজেপি মন্ত্রীর ছেলেকে

Rajasthan Assembly Election 2023: রাজস্থান বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস ৫৬ জন প্রার্থীর চতুর্থ তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় উদয়পুর থেকে দলের জাতীয় মুখপাত্রকে টিকিট দিয়েছে। এছাড়া সিওয়ানা থেকে মানবেন্দ্র সিংকে প্রার্থী করেছে তারা। কংগ্রেস এখনও পর্যন্ত ২০০-র মধ্যে ১৫১ জন প্রার্থী নাম ঘোষণা করেছে।

ধোলপুর জেলার ভাসেরি বিধানসভা কেন্দ্র থেকে সঞ্জয় কুমার জাটভকে প্রার্থী করেছে কংগ্রেস। বর্তমান বিধায়ক ও এসসি কমিশনের চেয়ারম্যান খিলাড়ি লাল বৈরাভার টিকিট বাতিল করেছে তারা। প্রসঙ্গত ২০১৯-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস সঞ্জয় জাটভকে প্রার্থী করেছিল। এবার দল তাঁকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করল।

 রাজস্থানে কংগ্রেসের চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ

মানবেন্দ্র সি সম্প্রতি বিজেপি থেকে কংগ্রেসে যোগ দিয়েছেন। তিনি সিওয়ানা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। কংগ্রেসে তাঁর প্রার্থীপদ পাওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মননে করা হচ্ছে। কারণ তিনি দুই দশকের বেশি সময় ধরে বিজেপির সঙ্গে ছিলেন। তাঁর বাবা যশবন্ত সিং ছিলেন বিজেপির সিনিয়র নেতা ও অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় মন্ত্রী।

এদিনের টিকিট প্রাপকদের তালিকায় রয়েছেন গৌরব বল্লভ। অর্থনীতিবিদ হিসেবে তাঁর অন্যতম পরিচয় ছাড়াও তিনি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য। ডিগ-কুমহের নির্বাচনী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে।

রাজস্থানে ভোট নেওয়া হবে ২৫ নভেম্বর। ভোটগণনা ৩ ডিসেম্বর। এই রাজ্যে এক পর্বের ভোটে কংগ্রেসের সঙ্গে সরাসরি লড়াই বিজেপির। ১৯৯৩ সালে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়ার পর বিজেপি ক্ষমতায় আসে। তারপর থেকে প্রতি পাঁচবছর অন্তর রাজ্যে কংগ্রেস ও বিজেপির ক্ষমতার পরিবর্তন হয়।

এবার ভোটের মুখে কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব অন্তত সামনে থেকে নেই। টঙ্ক আসন থেকে মনোনয়ন জমা দেওয়ার সময় কংগ্রেস নেতা শচীন পাইলট বলেছেন, রাজ্যের নেতৃত্ব কে দেবেন, তা নব নির্বাচিত বিধায়ক এবং দলের হাইকমান্ড সিদ্ধান্ত নেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+