Rajasthan Assembly Election 2023: বিচ্ছেদে সিলমোহর, সচিন পাইলটের রাজনৈতিক অবস্থান নিয়ে বাড়ছে জল্পনা
রাজস্থানে চড়ছে িনর্বাচনের উত্তাপ। এরই মধ্যে কংগ্রেসের অন্যতম বিদ্রোহী নেতা সচিন পাইলটকে নিয়ে ফের জল্পনা চড়তে শুরু করেেছ। কয়েকদিন আগে থেকেই কানাঘুসো শোনা যাচ্ছিল সচিন পাইলটের সঙ্গে সারা আবদুল্লার নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে। অবশেষে কংগ্রেস নেতা িনজেই সেই খবরে সিলমোহর দিয়েছেন।
গতকালই টঙ্ক কেন্দ্রের জন্য নিজের মনোনয়ন পত্র জমা দিয়েছেন সচিন পাইলট। সেখানেই তিনি উল্লেখ করেেছন যে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়েছে। অর্থাৎ সারা আবদুল্লার সঙ্গে সচিন পাইলটের বিচ্ছেদ হয়ে গিয়েছে। সারা আবদুল্লা জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার মেয়ে।

মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় বিচ্ছেদের কাগজপত্র জমা দিয়েছেন কংগ্রেস েনতা। ২০০৪ সালে সারা আবদুল্লার সঙ্গে বিয়ে হয়েছিল সচিন পাইলটের। তাঁদের দুই সন্তানও রয়েছে। অরান এবং বিহান। বিচ্ছেদের কাগজে দুই সন্তানের দায়িত্ব তাঁর রয়েছে বলেও উল্লেখ করেছেন সচিন পাইলট।
লন্ডনে পড়াশোনা করার সময় তাঁদের পরিচয় হয়েছিল। লন্ডনে এমবিএ পড়তে গিয়েছিলেন সচিন পাইলট। অন্যদিকে জম্মু এবং কাশ্মীরে অশান্তির কারণে সারা আবদুল্লাকে লন্ডনে পাঠিয়েছিলেন ফারুক আবদুল্লাহ। সেখানেই তাঁদের পরিচয়। পড়াশোনা শেষ করে সচিন বাড়ি ফিরে আসেন। কিন্তু সারা তাঁর মায়ের সঙ্গে সেখানে রয়ে গিয়েছিলেন। দূর থেকেই তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। শেষে যখন সারাকে বিয়ের প্রস্তাব দেন সচিন তেণ্ডুলকর তখন কোনও পরিবারই এই সম্পর্কে রাজি ছিল না।
কারণ সচিন পাইলট ছিলেন রাজস্থানের গুজ্জর সম্প্রদায়ের আর সারা আবদুল্লা ছিলে মুসলিম পরিবারের মেয়ে। কিন্তু তাঁরা দুজন বিয়ের সিদ্ধান্তে অনড় ছিলেন। ফারুক আবদুল্লার প্রবল আপত্তি শেষ পর্যন্ত তাঁদের জেদের কাছে হার মানে। এক প্রকার বাড়ি থেকে পালিয়ে গিয়ে শচিন পাইলটকে বিয়ে করেছিলেন সারা আহদুল্লাহ। পারুক আবদুল্লার পরিবার সেটা মেনে নেয়নি। পরে অবশ্য সারাকে মেনে নেয় তাঁর পরিবার।












Click it and Unblock the Notifications