Rajasthan Assembly Election 2023: গম কেনায় ভর্তুকি বৃদ্ধি, নির্বাচনী ইস্তেহারে একঝাঁক প্রতিশ্রুতি বিজেপির

নির্বাচনী ইস্তেহার প্রকাশে বড় চমক বিজেপির। রাজস্থানের কৃষকদের হাতে রাখতে বড় প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং বসুন্ধরা রাজে প্রকাশ করেন নির্বাচনী ইস্তেহার। সংকল্প পত্র নাম দিয়ে ইস্তেহার প্রকাশ করেছে গেরুয়া শিবির।

সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগানকে সামনে রেখেই রাজস্থানের কৃষক, যুবা এবং আদিবাসীদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে তারা। বিশেষ করে রাজস্থানের কৃষকদের হাতে রাখতে গমের ক্রয় মূল্যে ভর্তুকি বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারা সরকারে এলে সরকার ২৭০০ টাকা প্রতিকুইন্টাল করে গম কিনবে চাষীদের কাছ থেকে।

Rajasthan Assembly Election 2023

সেই সঙ্গে নারী সুরক্ষাতেও জোর দিয়েছেতারা। মহিলাদের সুরক্ষিত রাখতে রাজ্যের প্রতিটি থানায় একটি করে মহিলা থানা গড়া হবে। সেই সঙ্গে প্রতি জেলায় অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য উত্তর প্রদেশে যোগী ক্ষমতায় আসার পর এই অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করেছিল। তাতে সাফল্যে পেয়েছে। সেকারণে রাজস্থানেও মহিলাদের সুরক্ষা দিতে অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করা হয়েছে।

সেই সঙ্গে নারীদের আর্থিক সুরক্ষা দিতে লাডো প্রোস্থান যোজনা চালু করার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এই প্রকল্পে কন্যা শিশু জন্মালেই তার নামে সরকার ২ লক্ষ টাকার বন্ড দেবে। শিশুটি ষষ্ঠ শ্রেণিতে পড়ার পর সেই টাকার পরিমাণ আরও বাড়বে। মেধাবী ছাত্রীদের বিনামূল্যে স্কুটার এবং উচ্চশিক্ষার খরচ দেওয়া হবে। এমনকী ৬ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য করবে সরকার।

এছাড়া যে পরিবারের আর্থিক ভাবে পিছিয়ে পড়েছে সেই সব পরিবারে পড়ুয়াদের ১২০০ টাকা করে আর্থিক সাহায্যে দেওয়া হবে। যাতে তাঁরা তাঁদের পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে পারে। সেই সঙ্গে ক্ষমতায় এলে আড়াই লক্ষ চাকরি দেওয়া হবে। সেই সঙ্গে সরকারি হাসপাতালে ১৫০০০ চিকিৎসক নিয়োগ করা হবে। সেই সঙ্গে ২০,০০০ প্যারামেডিকেল কর্মী িনয়োগ করার প্রতিশ্রুতিও দিয়েছে বিজেপি। অর্থাৎ কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্য এই তিনটি বিষয়কে নির্বাচনী ইস্তেহারে গুরুত্ব দিয়েছে গেরুয়া শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+