Rajasthan Election 2023: রাজীব গান্ধীর জায়গায় ভুল করে রাহুল নাম! খাড়গের মন্তব্য নিয়ে মজা বিজেপির

Rajasthan Assembly Election 2023: রাজস্থানে যুযুধান দুইপক্ষের লড়াই। কোনও পক্ষই অপর পক্ষকে লড়াইয়ের ময়দান ছাড়ে এতটুকুও রাজি নয়। সেখানে যদি কোনও ভুল মন্তব্য হয়, তাহলে তো কথাই নেই। যেমনটি হল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ক্ষেত্রে।

এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রাজীব গান্ধীর কথা উল্লেখ করতে গিয়ে ভুল করে রাহুল গান্ধীর নাম করে ফেলেন। যা নিয়ে তীব্র মজা করছে বিজেপি।

রাহুলকে নিয়ে খাড়গের মন্তব্যে মজা বিজেপির

প্রসঙ্গত রাজস্থানের অনুপড়ে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে মল্লিকার্জুন খাড়গে বলেন, রাহুল গান্ধীর মতো নেতারা এই দেশের ঐক্যের জন্য জীবন দিয়েছেন। তবে সঙ্গে সঙ্গে দলের নেতা-কর্মীরা খাড়গেকে স্লিপ অফ টাং সম্পর্কে সতর্ক করতেই খাড়গে নিজের বক্তব্যের সংশোধন করেন।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, তিনি ক্ষমাপ্রার্থী। তিনি ভুল করে রাহুল গান্ধীর নাম বলে ফেলেছিলেন। রাজীব গান্ধী দেশের ঐক্যের জন্য তাঁর জীবন দিয়েছিলেন। তিনি আরও বলেন, কংগ্রেসের এমন অনেক নেতা রয়েছেন, যাঁরা জাতির জন্য তাঁদের জীবন দিয়েছেন। আর বিজেপিতে এমন নেতা রয়েছেন, যাঁরা জীবন নিয়ে গিয়েছেন।

এদিকে এদিন মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তথ্য বিকৃত করার জন্য অভিযুক্ত করে বলেছেন, তিনি কোনও বক্তৃতায় তাঁর বাবার কথা উল্লেখ করেননি। তিনি আরও বলেছেন, তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রী মোদীর অভিযোগটি হল আরেকটি জুমলা। কারণ বিষয়গুলিকে মোচড় দেওয়া প্রধানমন্ত্রীর বৈশিষ্ট্য।

বিজেপি অবশ্য তড়িঘড়ি কংগ্রেস সভাপতির ভুল মন্তব্যকে লুফে নেয়। তাদের এক্স হ্যান্ডেলে ক্যাপশন সহ ক্লিপটি পোস্ট করে প্রশ্ন করে, ইয়ে কব হুয়া। অর্থাৎ এটা আবার কবে হল। প্রসঙ্গত ২০০ সদস্যের রাজস্থান বিধানসভা নির্বাচন ২৫ নভেম্বর। সেখানে ভোট গণনা করা হবে ৩ ডিসেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+