Rajasthan Election 2023: রাজস্থানে প্রচারে বিপুল চাহিদা! স্ট্রাইক রেট ভাল হওয়ায় যোগীকে টার্গেট বিজেপির
Rajasthan Assembly Election 2023: পাঁচ রাজ্যের মধ্যে মিজোরাম, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ভোট হয়ে গিয়েছে। তেলেঙ্গানা ও রাজস্থানে তা বাকি রয়েছে। মধ্যপ্রদেশে যোগীকে প্রচারের দেখা গেলেও, রাজস্থানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের চাহিদা তুলনামূলকভাবে যেন বেশিই।
অন্যদিকে রাজ্য বিজেপির তরফেও যোগী আদিত্যনাথকে প্রচারের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে বিশেষ টার্গেট দেওয়া হয়েছে, যাতে বিজেপি এই রাজ্যে ফের ক্ষমতায় আসতে পারে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমাবেশের মূল লক্ষ্যই হল রাজস্থান-উত্তর প্রদেশের সীমান্ত সংলগ্ন আসনগুলি। এইসব আসনগুলিতেই যোগীর চাহিদা বেশি। যোগীর সমাবেশকে হিন্দুত্ববাদী চেহারা দেওয়ার দাবি উঠেছে। এছাড়াও কংগ্রেস যেসব আসনে মুসলিম প্রার্থী দিয়েছে, সেইসব আসনে যোগীকে দিয়ে প্রচারের দাবি উঠেছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সেইসব আসনে সভা করছেন, যেখানে বিজেপির বড় নেতারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও যোগী আদিত্যনাথ, সেইসব জায়গায় সভা করছেন, যেখানে প্রতিযোগিতা কঠিন কিংবা বিজেপির বিদ্রোহী প্রার্থীরা চ্যালেঞ্জের মুখে ফেলেছেন।
যোগী আদিত্যনাথের সভার স্ট্রাইক রেট
- মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্বাচনী সমাবেশের স্ট্রাইক রেট মোটামুটিভাবে ৫০ শতাংশের ওপরে। ২০১৭ সালে গুজরাত বিধানসভা নির্বাচনে যোগী ৩৫ টি সভা করেছিলেন, তার মধ্যে বিজেপি জয়ী হয়েছিল ২০ টি আসনে। অর্থাৎ সেখানে স্ট্রাইক রেট ৫৭ শতাংশ।
- ২০১৮ সালে ত্রিপুরায় যোগী ৯ টি আসনে সভা করেছিলেন। তার মধ্যে বিজেপি জিতেছিল আটটি আসনে। অর্থাৎ সেখানে স্ট্রাইক রেট ৮৯ শতাংশ।
- ২০১৮ সালের কর্নাটক নির্বাচনে যোগী ৩৩ টি আসনে সভা করেছিলেন। বিজেপি জয়ী হয়েছিল ১৭ টি আসনে। যোগীর স্ট্রাইক রেট ছিল ৫২ শতাংশ।
- ২০১৮ সালে মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে যোগী ১৫ টি আসনে সভা করেছিলেন। বিজেপির জিতেছিল ১০ টি আসনে। সেই অনুসারে স্ট্রাইক রেট ৬৭ শতাংশ।
- ২০১৯ সালে মহারাষ্ট্রে যোগী ১২ টি বিধানসভা আসনে প্রচার করেছিলেন, সাতটি জিতেছিল বিজেপি। সেখানে স্ট্রাইক রেট ৫৮ শতাংশ।
- ২০২০ সালে বিহারের নির্বাচনে মুখ্যমন্ত্রী ১৯ টি আসনে সভা করেছিলেন, সেখানে বিজেপি জয়ী হয় ১৩ টি আসনে। অর্থাৎ স্ট্রাইক রেট ৬৮ শতাংশ।
- ২০২২-এর উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে একটি আসনে প্রচার করেছিলেন যোগী। ওই আসনে গেরুয়া শিবির জয় পায়। অর্থাৎ স্ট্রাইক রেট ১০০ শতাংশ।
- ২০২২-এর যোগী আদিত্যনাথ নিজের রাজ্যের ১৮১ টি আসনে সভা করেছিলেন, এর মধ্যে বিজেপি জয়ী হয় ১২১ টি আসনে। স্ট্রাইক রেট ৬৭ শতাংশ।
- ২০২২-এর গুজরাত বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২২ টি আসনে প্রচার করেছিলেন। বিজেপি জিতেছিল ১৫ টি আসনে। অর্থাৎ স্ট্রাইক রেট ৬৮ শতাংশ।
- ২০২২-এর ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তিনি ছটি আসনে প্রচার করেন, ছটিতেই জয়ী হয় বিজেপি। অর্থাৎ সেখানে স্ট্রাইক রেট ১০০ শতাংশ।












Click it and Unblock the Notifications