Rajasthan Assembly Election 2023: রাজস্থানে কংগ্রেসের বড় সমস্যা বিদ্রোহীরা! সমীকরণ বদলাতে একের পর এক আসন

Rajasthan Assembly Election 2023: রাজস্থানের বিধানসভা নির্বাচনে চিন্তায় ফেলে দিয়েছে নির্দল প্রার্থীরা। কংগ্রেস ও বিজেপি উভয়েই বিদ্রোহীদের শান্ত করতে চেষ্টা করেছে। বেশ কিছু আসনে বিদ্রোহীদের বোঝাতে সফলও হয়েছে তারা। তবে বেশিরভাগ আসনেই বিদ্রোহীরা নির্বাচনী ময়দানে রয়ে গিয়েছে। এই বিদ্রোহীরাই দলীয় প্রার্থীদের নির্বাচনী অঙ্ক বদলে দিতে পারে।

রাজস্থানের প্রায় ২৩ টি বিধানসভা আসন রয়েছে, যেখানে বিদ্রোহীরা কংগ্রেসের সমস্যার কারণ হয়ে উঠেছে। যে সব আসনে বিদ্রোহীরা কংগ্রেস প্রার্থীদের শক্ত অঙ্কের লড়াইয়ে ফেলতে পারে, সেগুলি একবার দেখে নেওয়া যাক।

Rajasthan Assembly Election 2023

  • নাগৌর

নাগৌরে কংগ্রেস পাঁচটি নির্বাচনে হেরে যাওয়া নরেন্দ্র মির্ধাকে টিকিট দিয়েছে। অন্যদিকে প্রাক্তন বিধায়ক হাবিবুর রহমান দলীয় টিকি না পেয়ে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনটি মুসলিম ও জাট অধ্যুষিত। এই আসনে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন বিধায়ক জ্যোতি মির্ধা।

  • শাহপুরা

এই আসনের বর্তমান বিধায়ক অলোক বেনিওয়াল নির্দল হিসেবে জয়ী হয়ে গেহলট সরকারকে সমর্থন করেছিলেন। তিনি আশা করেছিলেন কংগ্রেস তাঁকে প্রার্থী করবে। কিন্তু কংগ্রেস তা না করে গতবার নির্বাচনে হেরে যাওয়া মণীশ যাদবকে ফের টিকিট দিয়েছে। যে কারণে অলোক বেনিওয়াল ফের নির্বাচনী ময়দানে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

  • ছাবরা

সচিন পাইলটের ঘনিষ্ঠ এবং বিশ্ববিদ্যালয়ে কংগ্রেসের ছাত্র সংগঠন করে উঠে আসা যুব নেতা নরেশ মীনা এবার ছাবরা আসনে কংগ্রেসের টিকিট পাবেন বলে আশা করেছিলেন। কংগ্রেস সেখানে করণ সিং রাঠোরকে প্রার্থী করলে মীনা বিদ্রোহী হয়ে নির্দল হিসেবে মনোনয়ন জমা দেন।

  • বাসেরি

এই আসনে কংগ্রেস বর্তমান বিধায়ক খিলাড়ি লাল বৈরাভাকে টিকিট না দিয়ে সঞ্জয় জাটভকে প্রার্থী করেছেন। যে কারণে খিলাড়ি লাল বৈরাভা নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। যে কারণে এই আসনে কড়া চ্যালেঞ্জের মুখে কংগ্রেস প্রার্থী।

  • রাজগড় লক্ষ্মণগড়

এই আসনেও কংগ্রেস বর্তমান বিধায়ক জোহরি লাল মীনাকে টিকিট না দিয়ে মঙ্গেলাল মীনাকে প্রার্থী করেছে। টিকিট না পেয়ে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জোহরি লাল মীনা। কংগ্রেস প্রার্থী বর্তমান বিধায়ক নিয়ে সমস্যায় পড়েছেন।

  • খিনভসার

এই আসন থেকে কংগ্রেসের টিকিট পাওয়ার আশায় ছিলেন দুর্গা সিং চৌহান। বিএসপির টিকিটে এর আগে প্রতিদ্বন্দ্বিতা করলেও, গত কয়েকবছর ধরে কংগ্রেসের হয়ে সক্রিয় তিনি। কংগ্রেস এলাকার তরুণ মুখ তথা স্থানীয় পুরসভার চেয়ারম্যান তেজপাল মির্ধাকে প্রার্থী করেছে। কিন্তু দুর্গা সিং চৌহান এই আসনে প্রার্থী হওয়ায়, কংগ্রেসের বড় ক্ষতি হতে পারে।

কংগ্রেস কিছু আসনে বিদ্রোহীদের রাজি করাতে সফল হলেও বেশিভাগ আসনেই বিদ্রোহীরা নির্বাচনী ময়দানে রয়ে গিয়েছেন। এর মধ্যে রয়েছে লুঙ্কারনসার খেরে বীরেন্দ্র বেনিওয়াল, জালোর থেকে রামলাল মেঘওয়াল, সিওয়ানা থেকে সুনীল পারিহার, পার্বতসার থেকে লাছারাম বদরদা, পুষ্কর থেকে গোপাস বাহেতি, চৌরাসি থেকে মহেন্দ্র বরজোড়, বেওয়ার থেকে মনোজ চৌহান এবং মালপুরা থেকে গোপাল গুর্জার।

এছাড়াও সাদুলশহর থেকে ওম বিষ্ণোই, গঙ্গানগর থেকে করুণা চন্দক, মনোহর থানা থেকে কৈলাশ মীনা, মহুয়া থেকে রামনিবাস গয়াল প্রার্থী হয়েছেন। সাওয়াই মাধোপুর থেকে আজিজুদ্দিন আজাদ, সরদারশহর থেকে রাজকিরণ চৌধুরী এবং দুঙ্গারপুর থেকে দেবরাম রট প্রার্থী হয়েছেন। আর এইসব প্রার্থীদের নিয়েই কংগ্রেস পড়েছে সংকটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+