Rajasthan Election 2023: রাজস্থানে প্রচারে মুঘল আমলের কথা! গেহলট সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ শাহের
Rajasthan Assembly Election 2023: বিধানসভা ভোটের প্রচারে রাজস্থানে বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি কুচমনে জনসভায় বক্তব্য রাখেন। প্রসঙ্গত রাজস্থানের ২০০ সদস্যের বিধানসভা নির্বাচনে ভোট নেওয়া হবে ২৫ নভেম্বর। ভোট গণনা করা হবে ৩ ডিসেম্বর।
কুচমনে এদিন উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সিপি যোশী, অরুণ চতুর্বেদী এবং বিজেপির অন্য নেতারা। সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তেজাজি মহারাজকে স্মরণ করেন। তিনি বলেন, রাজস্থানই ঝড়ের মতো মুঘলদের মুখোমুখি হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন যোদ্ধাদেরও স্মরণ করেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন রাজস্থানের অশোক গেহলট সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, অশোক গেহলট বীরভূম ধ্বংস করার কাজ করছেন। এই সরকার দেশের সব থেকে দুর্নীতিগ্রস্ত সরকার বলেও মন্তব্য করেন তিনি।
অমিত শাহ এদিনের সমাবেশে লাল ডায়েরির কথা উল্লেখ করেন। তিনি বলেন, সচিবালয়ে এক কেজি সোনা এবং আড়াই কোটি টাকা পাওয়া গিয়েছে। তিনি কটাক্ষ করে বলেন অশোক গেহলট একজন জাদুকর। রাজস্থানে জাদু করে বিদ্যুৎ কেটে দিয়েছেন।
রাজস্থানের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলে অভিযোগ করেন অমিত শাহ। তিনি বলেন, গেহলট সরকার পেপার ফাঁসের ঘটনায় বিশ্ব রেকর্ড করেছে। প্রতি বছর রাজ্যে তিনটি পেপার ফাঁস হয়। চার বছরে ১৪ টির বেশি প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গেহলটজি আপনি প্রশ্ন ফাঁস করে বখাটেদের চাকরি দিচ্ছেন।
এদিনের জনসভা থেকে অমিত শাহ রাজস্থানের দাঙ্গা এবং কানাইয়ালাল তেলির হত্যাকাণ্ড নিয়ে কংগ্রেস সরকারকে কোণঠাসা করার চেষ্টা করেন। তিনি বলেন, যারা শিরচ্ছেদ করেছে এবং রামনবমী ও মহাবীর জয়ন্তী নিষিদ্ধ করেছে, তাদের তারা কিছুই করবে না। ৩৭০ ধারা অপসারণের জন্য মোদীজির মতো সাহসের দরকার বলেও মন্তব্য করেন অমিত শাহ।












Click it and Unblock the Notifications