Rajasthan Assambly Election 2023: গুণ্ডাগিরি চলছে, মন্ত্রীর বাড়িতে ইডি হানা নিয়ে নিশানা গেহলটের

রাজস্থানে হঠাৎ করেই ইডি তল্লাশি শুরু হয়ে গিয়েছে। একের পর এক নেতা মন্ত্রীর বাড়িতে আজ সকাল থেকে চলছে ইডি অভিযান। অশোক গেহলটের ছেেলকেও তলব করেছে ইডি। ভোটের জন্য ভয় দেখাতেই এই ইডি অভিযান বলে মনে করা হচ্ছে।

সামনেই রাজস্থানে বিধানসভা নির্বাচন। প্রচারে যখন প্রস্তুতি শুরু করে দিয়েছেন শাসক দলের নেতারা। ঠিক তখনই বিদেশী মুদ্রা বিনিয়োগকে কারচুপির অভিযোগে ইডি অভিযান চালাচ্ছে একাধিক জায়গায়। তার সঙ্গে প্রশ্নপত্র ফাঁসেরও অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

Ashok Gehlot

রাজস্থানে হঠাৎ করে ইডি তৎপরতা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি অভিযোগ করেছেন গুণ্ডাগিরি চলছে। আগামী ২৫ নভেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচন। ফলাফল প্রকাশের দিন ৩ ডিসেম্বর। একই দফায় ভোট হবে রাজস্থানে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলেকেও ইডি তলব করেছে। তিনি বলেছেন যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করা হচ্ছে রাজস্থানে। তিনি বলেছেন আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। ছত্তিশগড়ে ইডি অফিসাররা নাকি তাঁদের পরিবারকেসরিয়ে নিয়ে গিয়েছেন। সেখানে নাকি গত একমাস ধরে তাঁরা তল্লাশি অভিযান চালাচ্ছেন।

অশোগ গেহলট ইডির অভিযানকে গুণ্ডাগিরি বলে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, কংগ্রেসের উপর চাপ তৈরি করার জন্যই ইডি সিবিআই পাঠিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কিন্তু কংগ্রেস তাতে ভয় পাবে না বলে জানিয়েছেন অশোক গেহলট। রাজস্থানের কংগ্রেসের সভাপতি সুখবিন্দর সিং রনধাওয়াও এই তল্লাশির তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বলেছেন গণতন্ত্রের কালো দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+