রাজস্থান : ধর্ষণের অভিযোগে ব্যক্তির যৌনাঙ্গ কেটে 'উচিত শিক্ষা' দিল ক্ষুব্ধ জনতা

রাজস্থান : ধর্ষণের অভিযোগে ব্যক্তির যৌনাঙ্গ কেটে 'উচিত শিক্ষা' দিল ক্ষুব্ধ জনতা
রাজস্থান, ১৪ অক্টোবর : অভিযুক্ত ব্যক্তির যৌনাঙ্গ কেটে দিয়ে ধর্ষণ করার 'উচিত শিক্ষা' দিল ক্ষুব্ধ আমজনতা। রাজস্থানের গঙ্গানগরে জনসমক্ষে এক কিশোরীকে ধর্ষণে চেষ্টা চালিয়েছিল ৪৬ বছরের সুরেশ কুমার। আর তার প্রতিবাদেই সুরেশকুমারকে একটি কসাইখানায় নিয়ে গিয়ে লাঠি দিয়ে লাগাতার ১ ঘন্টা মারধর করা হল। শুধু তাই নয়, অভিযুক্ত সুরেশের যৌনাঙ্গ কেটে রাস্তার উপরে ফেলে দিল ক্ষুব্ধ জনতা।

গঙ্গানগরে এক কিশোরীকে প্রথমে হাত ধরে টানাটানি করতে শুরু করে ওই ব্যক্তি। তারপর ধর্ষণের উদ্দেশ্যে মেয়েটিকে দেওয়ালে ঠেলে নিজের শরীরের চাপ দিয়ে ওই মেয়েটিকে আটকে ফেলে সুরেশ। এই অবস্থায় ভীত সন্ত্রস্ত কিশোরীর সাহায্যে রে রে করে ছুটে আসে ঘটনাস্থলে উপস্থিত একদল জনতা। কসাইখানায় নিয়ে গিয়ে লাঠি দিয়ে প্রথমে বেদম মারধর করা হয় সুরেশকে। তারপরেও কী হতে চলেছে তা বুঝতেও পারেনি সুরেশ।

ডেলি স্টারে প্রকাশিত খবর অনুযায়ী, কসাইখানায় মাংস কাটার চপার দিয়ে সুরেশের পুরুষ লিঙ্গ কেটে রাস্তার উপর ছুঁড়ে ফেলে দেয় কয়েকজন। রক্তাক্ত ও কালশিটে পরা শরীর নিয়ে মাটিতে পরে ছিল ওই ব্যক্তি। কিন্তু কেউ সাহায্য করতে আসেনি। স্থানীয় এক ব্যক্তির কথায় প্রত্যেকেই দেখছিলেন ওই ব্যক্তির যৌনাঙ্গ কাটা অবস্থায় মাটিতে পরে রয়েছে, এবং তা ধর্ষণের শাস্তি।

এই ঘটনাকে সমর্থন করে স্থানীয় এক ব্যক্তি কথায়, দেশে মহিলাদের বিরুদ্ধে ক্রমশ অপরাধমূলক ঘটনা বেড়ে চলেছে। ধর্ষণ করা হচ্ছে, খুন করে ঝুলিয় দেওয়া হচ্ছে, শ্লীলতাহানি হচ্ছে। মানুষের ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে। এই ধরণের অপরাধ বন্ধ হওয়া দরকার। তাই অভিযুক্তকে 'উচিত শিক্ষা' দেওয়া হয়েছে।

যদিও স্থানীয় পুলিশ সাধারণ মানুষের এই ভাবে ক্ষোভ উগড়ে দেওয়ার সমালোচনা করেছে। এবং কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, কোনও অবস্থাতেই স্থানীয়রা যেন আইন নিজেদের হাতে তুলে না নেয়। যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকেও পুলিশের হাতে তুলে দিতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+