পেটের মধ্যে 'ছিলিম' থেকে আস্ত চাবির 'রিং'! ৮০ টি জিনিস গিলে ফেলে শেষে কী কাণ্ড হল ব্যক্তির
গত মাসেই একটি খবরে উঠে এসেছিল , যেখানে দেখা গিয়েছে হিমাচল প্রদেশের এক ব্যক্তির পেটের মধ্যে থেকে ৮ টি চামচ, এছাড়াও উদ্ধার হয়েছে ২ টি স্ক্রুড্রাইভার, দুটি টুথপেস্ট ছিল। যা অপরেশন করে উদ্ধার করার পর চিকিৎসকরা জানান রোগী সুস্থ রয়েছেন। কিছু মানসিক সমস্যার জেরে ওই সমস্ত জিনিস তিনি খেয়ে ফেলেন। এবার খবর রাজস্থান থেকে।

রাজস্থানের এক ব্যক্তির পেট থেকে উদ্ধার হয়েছে এক বা দু'টি নয় , মোট ৮০ টি জিনিস। সেই সমস্ত জিনিসের তালিকায় রয়েছে ছিলিম, পয়সা, চাবির রিং। প্রসঙ্গত,পেটের অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই ব্যক্তি। এরপর চিকিৎসকরা শুরু করে চিকিৎসা। গোটা বিষয়টি ধরা পড়ে এক্স রে-তে। বিভিন্ন রকমের ধাতব জিনিস এক্সরে তে দেখে অবাক হয়ে যান চিকিৎসকরা।
Rajasthan: Doctors remove more than 80 items including keys, coins & 'chillam' among other items from a patient's stomach in Udaipur. pic.twitter.com/zrT4iHcvu0
— ANI (@ANI) June 17, 2019
এরপর শুরু হয় অপরেশন। সেখানে একের পর এক জিনিস বের হতে থাকে পেট থেকে। এরপর চিকিৎসকরা জানান, মানসিক সমস্যার জেরে এমন জিনিসপত্র খেয়ে ফেলার সমস্যায় আক্রান্ত তিনি। হাসপাতালে আপাতত তিনি চিকিৎসাধীন রয়েছেন।












Click it and Unblock the Notifications