শাপমুক্তি ঘটছে, প্রভু রামের প্রাণ প্রতিষ্ঠা দেখতে পাব তা কল্পনাতেও ভাবিনি, বলছেন অযোধ্যার 'রাজা'
Ram Mandir Inauguration: এ জীবনকালে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা দেখার সৌভাগ্য হবে তা এখনই ভাবিনি। ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করলেন অয্যোধ্যার 'রাজা' বিমলেন্দ্র মোহন প্রতাপ মিশ্র। তিনি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যও বটে। দীর্ঘ ৫০০ বছরের প্রতীক্ষা শেষে অযোধ্যায় উদ্বোধন হল রাম মন্দিরের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PmModi) হাত ধরে প্রাণ প্রতিষ্ঠা (Ram Mandir Inauguration) হল রামলালার। আবেগে ভাসছে গোটা দেশ। এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে কার্যত আবেগপ্রবণ হয়ে পড়লেন বিমলেন্দ্র মোহন প্রতাপ মিশ্র।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার নিজের জীবনকালে প্রভু রামের প্রাণ প্রতিষ্ঠা দেখতে পাব তা কল্পনাতেও ভাবিনি। মন্দিরের শহর অযোধ্যা তার গৌরব হারিয়েছিল। ফিকে হয়ে গিয়েছিল। আর সেই গৌরব এবং জৌলুস ফের ফিরে এল বলেও মন্তব্য করেছেন অয্যোধ্যার 'রাজা' বিমলেন্দ্র মোহন প্রতাপ মিশ্র। এই প্রসঙ্গে কথা বলতে মা সীতার অভিশাপের কথা তুলে ধরেন। বলেন, কথিত আছে মা সীতা অভিশাপ দিয়েছিলেন। আর সেই শাপ অবশেষে কাটতে চলেছে বলেও মন্তব্য করেছেন রাম রাজ্যের এই রাজা। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
গত ৫০০ বছরেরও বেশি সময় ধরে তাবুতে কাটাতে হয়েছে রামলালাকে। দীর্ঘ আইনি জটিলতা (Ram Mandir Inauguration) কাটিয়ে গত কয়েক বছর আগে আশার আলো দেখা যায়। আর এরপরেই শুরু হয় রাম রাজ্যে রাম মন্দির নির্মাণের কাজ। অবশেষে সেই মন্দির তৈরির প্রাথমিক কাজ শেষ। আর সেখানেই প্রতিষ্ঠিত হলেন রামলালা। একেবারে নিয়ম মেনে সাড়ে ১২ টার পর থেকে শুরু হয় প্রাণ প্রতিষ্ঠার কাজ। আর তা নিয়ম করে মেনে চলেন প্রধানমন্ত্রী। আর সেই ঐতিহাসিক মুহূর্তের (Ram Mandir Inauguration) সাক্ষী থাকে গোটা দেশ।












Click it and Unblock the Notifications