ঠাকরে পরিবারের দুই স্তম্ভই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, রাজ লড়বেন নির্বাচনেও, নজর উদ্ধবের উপর

মুখ্যমন্ত্রী পদপ্রার্থী উদ্ধভ ঠাকরের নাম ঘোষণার পর শিবসেনার এক প্রবীন নেতা জানিয়েছেন, এক্ষেত্রে এটা স্পষ্ট করে দেওয়া উচিত যে রাজ ঠাকরে মুখ্যমন্ত্রী পদে নিজের নাম ঘোষণা করেছেন বলেই যে উদ্ধব ঠাকরেকে শিবসেনার তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হল তা নয়, বরং শিবসেনার জোটসঙ্গী বিজেপিকে আটকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিবসেনার তরফে এও জানানো হয়েছে যে, যদি উদ্ধব ঠাকরে নির্বাচনে লড়েন তাহলে মুম্বইয়ের ভিলে পার্লে কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, মহারাষ্ট্রে বিজেপি গুরুত্ব আরও বাড়াতে চাইছে। তারা চাইছে মুখ্যমন্ত্রী বিজেপি দলেরই হোক। যার জন্য বিধানসভা নির্বাচনে সিংহভাগই জিততে মরিয়া তারা। তাই উদ্ধভ ঠাকরে নিজের নাম মুখ্যমন্ত্রী পদের জন্য ঘোষণা করলে বিজেপিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণার থেকে বিরত রাখা যাবে ভেবেই এই সিদ্ধান্ত।
এদিকে এমএনএস প্রধানের নির্বাচনে লড়ার সিদ্ধান্ত অন্ত অঙ্ক কষে নেওয়া হয়েছে। বর্তমানে এমএনএস-এ ১২ জন বিধায়ক রয়েছেন। দলের একনিষ্ঠ নেতারাও মনে করেন আগামী বিধানসভা নির্বাচনে সেই সংখ্যাও ধরে রাখা অত্যন্ত কঠিন হবে। ফলে। রাজ ঠাকরের এই নির্বাচনে অংশ নেওয়া ছাড়া অন্য কোনও পথ ছিল না।
এদিকে এমএনএস নেতাদের একাংশের ধারণা, লোকসভা নির্বাচনে শিবসেনার বিরুদ্ধে লড়ে প্রচন্ড বড় ভুল পদক্ষেপ নিয়েছিলেন রাজ ঠাকরে। লোকসভা নির্বাচনে একটা আসনও জিততে পারেনি দল। এর প্রভার বিধানসভা নির্বাচনেও পড়বে।












Click it and Unblock the Notifications