অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে কেন্দ্রের সঙ্গে হাত মেলাতে প্রস্তুত রাজ ঠাকরে

বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়াতে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে হাত মেলাতে প্রস্তুন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। এমনটাই জানালেন দলের প্রধান রাজ ঠাকরে। একদিন আগেই দলের পতাকার রং নীল থেকে বদলে গেরুয়া করার ঘোষণা করেছেন রাজ ঠাকরে। আর এরই মধ্যে বিজেপির সঙ্গে মিলে কাজ করার কথা জানালেন তিনি।

বালাসাহেব ঠাকরের জন্মবার্ষিকী উপলক্ষে বক্তৃতা

বালাসাহেব ঠাকরের জন্মবার্ষিকী উপলক্ষে বক্তৃতা

শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের জন্মবার্ষিকী উপলক্ষে দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এক জনসভায় বক্তৃতা রাখার সময় এমএনএস প্রধান বলেন, 'সিএএ নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে আমার প্রশ্ন, যারা বেআইনি ভাবে এসে ভারতে বসবাস করছে তাদের কেন আশ্রয় দেবে ভারত? আমি বহুনিদ ধরেই বলছি যে দেশ থেকে বেআইনি পাকিস্তানী ও বাংলাদেশীদের দেশ থেকে বিতাড়িত করা হোক।'

'২৫০০ টাকা দিলেই ভারতো ঢোকা যায়'

'২৫০০ টাকা দিলেই ভারতো ঢোকা যায়'

রাজ ঠাকরে এই বক্তৃতা দেওয়ার সময় দাবি করেন যে, 'আমি যানতে পেরেছি যে বাংলাদেশ থেকে ভআরতে ঢুকতে মাত্র ২৫০০ টাকা ব্যয় করতে হয় একজনকে। পুলিশের কাছে দেশের সব অনুপ্রবেশকারীদের তথ্য রয়েছে। পুলিশকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হলে তারা সবাইকে ধরে ফেলবে। আমি এর থেকে বিশদে আর কিছুই এখন বলব না। তবে আমার কাছে আসা সব তথ্য আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে পাঠাব। তবে আমি বলতে চাই, যা পরিস্থিতি, তাতে পরবর্তী দিনে যুদ্ধ বাধলে দেখা যাবে যে দেশের সেনাকে দেশের অভ্যন্তরেই লড়তে হবে।'

এমএনএস-এর নতুন গেরুয়া পতাকা

এমএনএস-এর নতুন গেরুয়া পতাকা

এদিকে বৃহস্পতিবারই উন্মোচন করা হয় এমএনএস-এর নতুন গেরুয়া পতাকা। নতুন উন্মোচিত পতাকাতে লেখা রয়েছে শিবাজির মন্ত্র। তাতে লেখা, 'শাহাজির পুত্র শিবাজি (মহারাজ) এর এই মুদ্রার গৌরব প্রথম দিনের চাঁদের মতো বাড়তে থাকবে। এই মুদ্রাটিকে সারা বিশ্বে পুজো করা হবে। এবং এটি কেবলমাত্র মানব কল্যাণের স্বার্থেই আলোকিত হবে।'

দলে যোগ রাজ ঠাকরের ছেলের

দলে যোগ রাজ ঠাকরের ছেলের

এদিকে বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে এমএনএস-এ যোগ দিয়ে রাজনীতির ময়দানে আত্মপ্রকাশ করলেন রাজ ঠাকরের ছেলে অমিত ঠাকরে। বৃহস্পতিবার মু্ম্বইয়ের গোরেগাঁও এলাকার নেসকো মাঠে আয়োজিত মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। আর সেখানে উপস্থিত ২০ হাজার দলীয় কর্মীদের সামনে নিজের ছেলেকে প্রত্যক্ষ রাজনীতিতে নিয়ে এলেন রাজ ঠাকরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+