ব্রাত্য শিবসেনা সরকার, অমিত শাহের মন্ত্রক! মহারাষ্ট্রে এনআরসি নিয়ে কাজ শুরু করে দিল এমএনএস
একদিকে যখন কেন্দ্র এনআরসি নিয়ে উদ্বেগ নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় মহারাষ্ট্রের নব নির্মাণ সেনা এনআরসি নিয়ে কাজ শুরু করে দিল।
একদিকে যখন কেন্দ্র এনআরসি নিয়ে উদ্বেগ নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় মহারাষ্ট্রের নব নির্মাণ সেনা এনআরসি নিয়ে কাজ শুরু করে দিল। স্থানীয় মানুষের কাছে নাগরিকত্ব প্রমাণের জন্য কাগজ দেখাতেও বলে তারা। প্রসঙ্গত এমএনএস প্রধান হলেন রাজ ঠাকরে।

মহারাষ্ট্রে এনআরসি নিয়ে কাজ শুরু এমএনএস-এর
মুম্বইয়ের বোরিভালি পশ্চিমের চিকুওয়াদিতে এনআরসি নিয়ে কাজ শুরু করেছে এমএনএস ক্যাডাররা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এমএনএস ক্যাডাররা স্থানীয়দের বলে আধার কার্ড দেখাতে। একই সঙ্গে অন্য প্রমাণও দেখাতে বলে তারা।

এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি স্বরাষ্ট্রমন্ত্রক
যদিও স্বরাষ্ট্রমন্ত্রক এমাসের শুরুতে জানিয়েছে, সারা দেশে এনআরসি চালু নিয়ে তারা এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।

এমএনএস-এর কাজ নিয়ে প্রশ্ন
যদি সরকার এনআরসির কাজ শুরুও করে, সেই পরিস্থিতি এমএনএস-এর মতো রাজনৈতিক দলের পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে। কেননা কেউ এমএনএসকে দায়িত্ব দেয়নি সাধারণ মানুষের কাছ থেকে নাগরিকত্বের প্রমাণ চাওয়ার।

এমএনএস-এর বাংলাদেশি চিহ্নিতকরণ অভিযান
বৃহস্পতিবার এমএনএস-এর তরফে দাবি করা হয়েছে মুম্বইয়ে কমপক্ষে ৫০ টি বাংলাদেশি পরিবার অবৈধভাবে বসবাস করে। তাদের অভিযোগ থানের হংকং কলোনিতে এদের বাস। তাদের বিরুদ্ধে এমএনএস ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
অন্যদিকে পালঘর থেকেই বাংলাদেশির হদিশ মিলেছে। এসপ্তাহের শুরু দিকে ২২ জন বাংলাদেশিকে অবৈধভাবে বসবাসের জন্য গ্রেফতার করা হয়েছে। এঁদের মধ্যে ১২ জন পুরুষ এবং ১০ জন মহিলা। (ফাইল ছবি)
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications