রাজস্থানে সচিনকে স্বস্তি দিয়ে বড়সড় নির্দেশ হাইকোর্টের! এবার ময়দানে নামছে কে
রাজস্থানে সচিনকে স্বস্তি দিয়ে বড়সড় নির্দেশ হাইকোর্টের! এবার ময়দানে নামছে কে
সচিন পাইলটের আবেদন নিয়ে এদিন রাজস্থান হাইকোর্টে হাইপ্রোফাইল শুনানি ছিল। আর সেই মামলার রায়ে এদিন হাইকোর্ট জানিয়েছে যে কেন্দ্রকে এই মামলায় একটি 'অংশ' হিসাবে ধরে নেওয়া যেতে পারে। উল্লেখ্য, এই একই দাবি সচিন পক্ষ করেছিল আদালতে। যাতে সায় দিয়েছে রাজস্থান হাইকোর্ট। যদিও রাজস্থান হাইকোর্ট এমন নির্দেশের পরই স্পিকার সিপি যোশীকে 'স্টেটাস কো' ধরে রাখার বার্তা দিয়েছে। ফলে যেভাবে যা চলছে রাজস্থানে , সেভাবে তাইই চলবে।

আদালত বার্তা
এর আগে , গতকালই সুপ্রিম কোর্ট সচিন পর্বের মামলায় রাজস্থানের বিধানসভার স্পিকার সিপি জোশিকে জানিয়ে দিয়েছে যে, হাইকোর্টের কোনও পদক্ষেপে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেবে না। এরও আগে হাইকোর্টে রাজস্থান মামলায় ২৪ জুলাই পর্যন্ত স্পিকারকে কোনও পদক্ষেপ না নিতে নির্দেশ দেয়।

মামলার গতিবিধি
উল্লেখ্য, বিধায়ক পদ খারিদ ইস্যুতে রাজস্থানের স্পিকারের সঙ্গে সরাসরি সংঘাতে যান সচিন পাইলট সহ ১৮ জন বিধায়ক। সেই মর্মেই প্রথমে রাজস্থান হাইকোর্টে মামলা দায়ের হয়। পরে তা যায় সুপ্রিম কোর্টে।

কোনপথে রাজস্থান রাজনীতি
এদিকে, বিধায়ক পদ খারিজ ইস্যুতে সচিন পাইলট ক্যাম্প প্রথম থেকেই রাজস্থানের ময়দানে কেন্দ্রের হস্তক্ষেপের পক্ষে ছিল। যা ঘিরে কংগ্রেস দাবি তোলে যে , রাজস্থানে কংগ্রেসের ভাঙনের নেপথ্যে রয়েছে বিজেপি। বিজেপিরসঙ্গে সচিন শিবিরের আঁতাত রয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

সচিন শিবিরে বড় স্বস্তি
এদিন রাজস্থান হাইকোর্ট সচিন শিবিরকে বড়সড় স্বস্তি দিয়ে জানিয়ে দেয় যে , সচিন ক্যাম্পের বিরুদ্ধে স্পিকার সিপি যোশি কোনও ব্যবস্থা নিতে পারবেন না। ফলে পরিস্থিতি যেমন রয়েছে তেমনই চলবে।












Click it and Unblock the Notifications