কাশ্মীরে গ্রামের কিশোরদের নিয়ে জঙ্গি শিবির তৈরির ছক লস্করের

লস্করের নতুন ছকে বিপন্ন কাশ্মীরের গ্রাম গুলির নতুন প্রজন্ম। কিশোরদের নাশকতার দুনিয়া থেকে ফিরিয়ে আনার চেষ্টায় ভারতীয় সেনা।

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি : কাশ্মীরের একাধিক গ্রামের কিশোরদের তাদের সংগঠনে ঢুকিয়ে নেওয়ার ফাঁদ পেতেছে জঈশ-ঈ-মুহম্মদ, লস্কর ই তৈবা সহ বাকি পাক জঙ্গি সংগঠনগুলি। এতে হাত রয়েছে পাক গোয়েন্দা সংস্থা আইএসাই-এরও বলে দাবি সূত্রের। এই সমস্ত কিশোরদের দারিদ্রতার সুযোগ নিয়ে একাজ করে চলেছে তারা ।এই ফাঁদে পা দিয়ে চলেছে কাশ্মীরের একের পর এক গ্রামের বহু স্কুল না যাওয়া কিশোর।[জঈশ নয়, উরি হামলার পিছনে হাত ছিল লস্কর ই তৈবা জঙ্গিদের, জানাল এনআইএ]

তবে এই সমস্ত কিশোরদের নাশকতার গণ্ডি থেকে ফিরিয়ে আনতে ক্রমাগত মানবিকভাবে চেষ্টা চালাচ্ছে ভারতীয় সেনা। সেনার তরফে, কিশোরদের পরিবারকে দিয়ে বার্তা দেওয়া হয়েছে, যারা ফিরতে চায়, তারা ঘরে ফিরতে পারে।[৩০০ পাকিস্তানি জঙ্গি ভারতে অনুপ্রবেশে তৈরি : গোয়েন্দা রিপোর্ট]

কাশ্মীরে গ্রামের কিশোরদের নিয়ে জঙ্গি শিবির তৈরির ছক লস্করের

গোয়েন্দা সূত্রের খবর, কাশ্মীরে বিভিন্ন সময়ে সেনার বিরুদ্ধে বিক্ষোভে পাথর ছুঁড়তে দেখা যায় বহু কিশোরকে। পাথর ছোঁড়ার পাশাপাশি কাশ্মীরের আগামী প্রজন্মের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে বন্দুক। যদিও জঙ্গি সংগঠন গুলির দেওয়া বন্দুক চালাতেই জানে না এই সমস্ত কিশোররা।[নিখোঁজ ৪০৮৮ জন কাশ্মীরি ও জঙ্গি রয়েছে অধীকৃত কাশ্মীরে]

সূত্রের খবর টাকার বিনিময়ে সেকাজ তাদের দিয়ে করায় বহু জঙ্গি সংগঠন। আর সেই সমস্ত দরিদ্র কাশ্মীরি কিশোরদের এবার নাশকতার সঙ্গে জুড়ে চলেছে পাক জঙ্গি সংগঠন জঈশ-ঈ-মুহম্মদ। স্থানীয় কাশ্মীরি যুবকদের দলে নিলে, তাদের দিয়ে কাশ্মীরের রাজনৈতিক নেতাদের হত্যা করা সহজ হবে বলে মনে করছে জঙ্গি সংগঠন গুলি।

জানা গিয়েছে, পাকিস্তানিদের সংখ্যা বাদ দিলে , আরেক পাক জঙ্গি সংগঠন লস্কর-ঈ-তৈবা -তেও সংযুক্ত হয়েছে বহু কাশ্মীরি কিশোর। বহু কাশ্মীরি যুবককে প্রশিক্ষণ না দিয়ে জঙ্গি সংগঠনে সংযুক্ত করার ছক চালিয়ে যাচ্ছে লস্করের মতো সংগঠন গুলো।

সূত্রের খবর, পাক জঙ্গি নেতা হাফিজ সঈদের গৃহবন্দীর পরও দেদার 'নাশকতার ব্যবসা' চালিয়ে যাচ্ছে পাকিস্তানের জঙ্গি সংগঠন গুলো। পাকিস্তানের মনশেরা শহর এখনো জঙ্গিদের আতুঁরঘর হয়ে রয়েছে। যা ছিল ২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত অন্যতম জঙ্গি আজমাল কাসাভের প্রশিক্ষণ কেন্দ্র। পাকিস্তানে আরেক জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে আট্টের শিশা ক্যাম্পেও জোরকদমে চলছে পাক জঙ্গি সংগঠন গুলির কাজ।

প্রসঙ্গত,২৬/১১ -এরপর এই সমস্ত জঙ্গি ক্যাম্প বন্ধ করে দেওয়া হয় বলে জানা যায়। তারপর ফের এগুলিকে কার্যকর করে পাক জঙ্গি সংগঠনগুলো। গত নভেম্বরে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় হামলার পর নড়েচড়ে বসে পাক জঙ্গি সংগঠন গুলি। সংশ্লিষ্ট অঞ্চল গুলির জঙ্গিঘাঁটি গুলিকে যাতে ভারতীয় সেনা চিনতে না পারে , তার ব্যবস্থা করতে থাকে পাকিস্তান , বলে দাবি সূত্রের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+