থানায় ডেকে খ্রীষ্টান যাজককে বেধড়ক মারধর, উদাসীন পুলিশ, কাঠগড়ায় হিন্দুত্ববাদী নেতারা

থানায় ডেকে খ্রীষ্টান যাজককে বেধড়ক মারধর, উদাসীন পুলিশ, কাঠগড়ায় হিন্দুত্ববাদী নেতারা

জোর করে ধর্ম বদল করার অভিযোগে পুলিশ থানার মধ্যেই এক খ্রীষ্টান যাজককে মারধর করল হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা। এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রায়পুরে। এই ঘটনার পর উন্মত্ত জনতা ও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা যাজকের সহযোগীদের সঙ্গে তুমুল তর্ক–বিতর্কের সৃষ্টি হয়।

থানায় ডেকে খ্রীষ্টান যাজককে বেধড়ক মারধর, উদাসীন পুলিশ, কাঠগড়ায় হিন্দুত্ববাদী নেতারা


এই ঘটনাটি ঘটে রায়পুরের পুরনো বস্তি পুলিশ স্টেশনে। পুলিশ অভিযোগ পায় যে ভাটাগাঁও এলাকায় জোর করে ধর্মান্তকরণ চলছে। এর কিছুক্ষণ পরই হিন্দুত্ব বাহিনীর স্থানীয় নেতারাও পুলিশ থানায় চলে আসেন। অভিযোগকারীরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং পুলিশ থানা ঘেরাও করে দাবি জানাতে থাকেন যে ধর্মান্তকরণের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। ওই খ্রীষ্টান যাজক ভাটাগাঁও এলাকায় তাঁর কিছু খ্রীষ্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে থানায় পৌঁছান তখন তাঁদের সঙ্গে হিন্দুত্ববাদী সংগঠনের নেতাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর ওই যাজককে পুলিশ থানার ভেতর দায়িত্বরত অফিসারের ঘরে নিয়ে যাওয়া হয়, যেখানে উত্তেজনা আরও তুঙ্গে ওঠে।

পুলিশ অফিসার জানান যে থানার ভেতরেই যাজকের গায়ে হাত তোলা হয়। এই ঘটনার ভিডিওতে দেখা গিয়েছে যে এক খ্রীষ্টান যাজককে কিছুজন মিলে জুতো–চপ্পল দিয়ে মারধর করছে। এএসপি (‌শহর)‌ তারকেশ্বর প্যাটেল এ প্রসঙ্গে বলেন, '‌আমরা এর আগে কোনও অভিযোগ পাইনি। দুই দলের মধ্যে ঝামেলা চলাকালীন পুলিশ থানার ভেতর কোনও জিনিসের ক্ষতি হয়নি। আমরা শুধুমাত্র জোর করে ধর্মান্তকরণের অভিযোগটি খতিয়ে দেখছি। যদি এর ভিত্তিতে কিছু পাই তবে অবশ্যই পদক্ষেপ করা হবে। যাজককে পুলিশ থানার ভেতর নিগ্রহের ঘটনাকে গুরুত্ব দিয়ে পুলিশ সাতজনের বিরুদ্ধে মামলা দায়েরও করেছেন।

দেশজুড়ে লাভ জিহাদ ও জোর করে ধর্মান্তকরণের বিরুদ্ধে বিজেপির হিন্দুত্ব সংগঠন যথেষ্ট সক্রিয়। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এ ধরনের কাজ মোটেও বরদাস্ত করা হয় না। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে ছত্তিশগড়ে। জোর করে ধর্মান্তকরণের চেষ্টার অভিযোগে এ রাজ্যের কবিরধাম এলাকায় এক যাজককে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। হামলার হাত থেকে রেহাই পায়নি তাঁর পরিবারও। অভিযোগ তাঁর বাড়িতেও ব্যপক ভাঙচুর চালানো হয়। পুলিশ সূত্রে খবর, কাওয়াল সিং পরাস্তে নামে ২৫ বছর বয়সী ওই যাজক পোলামি গ্রামে থাকেন। তাঁর বাড়িতেই সাপ্তাহিক প্রার্থনার আয়োজন করা হয়। অভিযোগ এমন সময় রে রে করে কিছু লোকজন তাঁর বাড়িতে ঢুকে পড়ে ও যাজক সহ তাঁর পরিবারের ওপর চড়াও হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+