Ration Card Update: মিলবে না ফ্রিতে রেশন, বাতিল হয়ে যাবে কার্ড? বড় আপডেটটি এড়িয়ে যাবেন না
Ration Card Update: রেশন কার্ড নিয়ে বড় আপডেট! যদি রেশন কার্ডের ব্যবহার করেন কিংবা ফ্রি রেশন স্কিমের সুবিধা নেন তাহলে এই খবর খুবই দরকারি। বেআইনি ভাবে যারা বা যাদের কাছে রেশন কার্ড রয়েছে এমন ব্যক্তিদের দ্রুত কার্ড ফিরিয়ে দেওয়ার কথা সরকার জানিয়েছে।
এমনটাই একাধিক প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, অবৈধ ভাবে কার্ড (Ration Card) রাখার জন্যে জরিমানা পর্যন্ত সরকার করতে পারে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে এখনও কোনও বক্তব্য সামনে আসেনি। ফলে প্রকাশিত খবর নিয়ে ধোঁয়াশা রয়েছে।

তবে এই খবর ঘিরে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। তাহলে কার্ড কি বাতিল হয়ে যাবে? এমন আশঙ্কাও শুরু হয়েছে গ্রাহকদের মধ্যে। এই অবস্থায় সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের তরফে একটি বার্তা দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের তরফে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে যে, রেশন কার্ড ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনও নির্দেশ সরকারের তরফে দেওয়া হয়নি।
এমনকি কার্ড বন্ধ করে দেওয়ার বিষয়েও কোনও নির্দেশ দেওয়া হয়নি। ফলে সবটাই ভুয়ো বলে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে। আর এহেন বার্তা রেশন কার্ড হোল্ডারদের কিছুটা হলেও স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে।
বহু মানুষ রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে পাওয়া রেশনের সুবিধা পান। তবে যে বা যারা রেশন কার্ড নিয়ে গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উত্তরপ্রদেশের খাদ্য দফতরের সচিব। তবে রেশন কার্ডের ভেরিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ। আর সেই প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে
কি বলছে সরকারি আইন?
রেশন কার্ড সারেন্ডার এবং নতুন যোগ্যতার শর্ত সম্পর্কে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচার করা হচ্ছে। যদিও তা ভুয়ো বলে জানিয়ে দিয়েছে সরকার। রেশন কার্ডের 'যোগ্যতা/অযোগ্যতার মানদণ্ড ২০১৪' নির্ধারিত ছিল। যদিও এর কোনও পরিবর্তন করা হয়নি।
শুধু তাই নয়, ২০১১ সালের জনগণনা অনুযায়ীই রেশন কার্ড বিতরণ করা হয়েছিল। রেশন কার্ড হোল্ডারদের (Ration Card Holder) যদি পাকা ঘর, বিদ্যুৎ কানেকশন, মোটর সাইকেল থাকে তাহলে রেশন কার্ড বাতিল করতে পারে সংশ্লিষ্ট কতৃপক্ষ।
বলে রাখা প্রয়োজন, রেশন কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি নথি। যদিও এখন 'এক দেশ এক রেশন' ব্যবস্থায় একটি কার্ড থেকেও বিভিন্ন রাজ্য থেকে সুবিধা পাপয়া যায়। এমনকি বিনামূল্যে রেশনের ব্যবস্থাও রয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications