আন্দামান নিকোবরে বর্ষার আগাম আগমন,কেরলেও আগেই ঢুকছে বর্ষা

নির্দিষ্ট সময়ের তিন দিন আগেই আন্দামান ও নিকোবরে এসে পৌঁছল দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু। আবহাওয়া দফতর এই খবর জানিয়েছে।

নির্দিষ্ট সময়ের তিন দিন আগেই আন্দামান ও নিকোবরে এসে পৌঁছেছে দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু। আবহাওয়া দফতর এই খবর জানিয়েছে। জাতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশ, নিকোবর দ্বীপপুঞ্জ, গোটা দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের একাংশে দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু ঘনীভূত ও জোরদার হয়েছে ।

কেরলেও এবছর বর্ষা আগাম আসবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সাধারণত জুনের প্রথম সপ্তাহেই কেরলে বর্ষা ঢুকে যায়। তবে এবছরে তার আগেই বর্ষা ঢুকবে বলে মনে করা হচ্ছে।

আন্দামান নিকোবরে বর্ষার আগাম আগমন,কেরলেও আগেই ঢুকছে বর্ষা বলছে পূর্বাভাস

বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশ, গোটা দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের একাংশে দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু ঘনীভূত ও জোরদার হওয়ায় এই অঞ্চলের আকাশে ঘন মেঘ জমে রয়েছে এবং যথেষ্ট পরিমাণে বৃষ্টি হচ্ছে। তাইই বর্ষার আগাম আসার বার্তা দিচ্ছে বলে ধারণা আবহাওয়া দফতরের।

গত বছর জাতীয় আবহাওয়া দফতর মনে করেছিল যে দেশে বর্ষমের পরিমাণ সাবাভাবিকের থেকে বেশি হবে। তবে পর দেখা যায়, ততটা বর্ষণ দেশ জুড়ে হয়নি। ফলে গত বছর বর্ষমের মাত্রা ছি স্বাভাবিক। এবছরে স্বাভাবিক বর্ষণ হবে বলেই ধারণা আবহাওয়াবিদদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+