বৃষ্টির জেরে দুর্যোগ বাড়ছে বেঙ্গালুরুতে, মৃত বেড়ে ১৯ জন, আবহাওয়ার পূর্বাভাসে যা জানা গেল
ব্যাপক বৃষ্টির জেরে ক্রমাগত বিপর্যস্ত বাগিচা শহর বেঙ্গালুরু। বৃষ্টিতে বাড়ির ছাদ ধসে ইতিমধ্যেই মারা গিয়েছেন আরও ৩ জন। সবমিলিয়ে বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টির জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।
ব্যাপক বৃষ্টির জেরে ক্রমাগত বিপর্যস্ত বাগিচা শহর বেঙ্গালুরু। বৃষ্টিতে বাড়ির ছাদ ধসে ইতিমধ্যেই মারা গিয়েছেন আরও ৩ জন। সবমিলিয়ে বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টির জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। বিভিন্ন জায়গায় জল দাড়িয়ে যাওয়ায় কার্যত এই সাইবার সিটি । বহুবছর পরে এইরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখছে এই শহর। এই বছর এই শহর দেখেছে রেকর্ড বৃষ্টিপাত। আপাতত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বলে হাওয়া অফিস সূত্রের খবর।

এর আগে শুক্রবারই এই শহরে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। শহরের বিভিন্ন রাস্তায় জল জমে প্রবল বিপর্যয়
ডকে আনে। জলের চোড়ে অনেক জায়গাতেই ভেসে গিয়েছেন মানুষ জন। রবিবার এক নালা উপচে পড়ায় , তার মধ্যে ভেসে গিয়েছে এক বালিকা।
উল্লেখ্য, মঙ্গলবার রাত থেকে ক্রমাগত বৃষ্টিতে ভাসছে শহর বেঙ্গালুরু। এদিকে, বৃষ্টির দুর্যোগে মৃত্যুর ঘটনায় , শোক প্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারমইয়াহ। দুর্যোগপ্রবণ জায়গাগুলিতে বিধায়কদের পরিদর্শনের নির্দেশ দেওয়ার পাশাপাশি মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করেছেন তিনি। এদিকে , বেঙ্গালুরুতে বৃষ্টি এভাবেই কিছুদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে হাওয়া বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে। তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সলসিয়াস।












Click it and Unblock the Notifications