বৃহস্পতিবারেও মুম্বইতে চলছে বৃষ্টি! দেওয়াল ধসে পড়লেও আশ্চর্যজনক রক্ষা ৬ মাসের শিশুর

এদিনও বৃষ্টি অব্যাহত রয়েছে মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায়। তবে অন্যদিনের তেকে প্রকোপ অনেকটাই কম। এদিকে বৃহস্পতিবার থেকে মুম্বইবিমানবন্দরের পরিষেবা আংশিকভাবে শুরু হতে পারে বলে খবর।

এদিনও বৃষ্টি অব্যাহত রয়েছে মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায়। তবে অন্যদিনের তেকে প্রকোপ অনেকটাই কম। এদিকে বৃহস্পতিবার থেকে মুম্বই বিমানবন্দরের পরিষেবা আংশিকভাবে শুরু হতে পারে বলে খবর। মঙ্গলবার দেওয়ার ধসে পড়ার ঘটনায় ছয়মাসের একটি শিশু আশ্চর্যজনক রক্ষা পয়েছে।

বিমানবন্দর খুলতে পারে আজ থেকে

মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি খুলে যেতে পারে আজ থেকে। বেসরকারি পরিচালন সংস্থা মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড ১ জুলাই জানিয়েছিল বৃহস্পতিবার থেকে পরিষেবা পুরোপুরি শুরু হতে পারে। গত ২ দিনে মুম্বই থেকে প্রায় ২৮০ টি ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে। দ্বিতীয় রানওয়ে দিয়ে কোনও রকমে কাজ চালানো হচ্ছে।

 বাঁধ ভেঙে মৃত কমপক্ষে ২৩

বাঁধ ভেঙে মৃত কমপক্ষে ২৩

মহারাষ্ট্রের কোঙ্কন অঞ্চলের রত্নাগিরিতে তিওয়ার বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায় ২৩ জনের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। অতিপ্রবল বৃষ্টিপাতের জেরে বুধবার ওই বাঁধ
ভেঙে গিয়েছিল। এখনও পর্যন্ত ১১ টি দেহ উদ্ধার করা হয়েছে। ১৪ বছর আগে এই বাঁধ তৈরি করা হয়েছিল।

 দেওয়াল ধসে পড়লেও আশ্চর্যজনক রক্ষা ৬ মাসের শিশুর

দেওয়াল ধসে পড়লেও আশ্চর্যজনক রক্ষা ৬ মাসের শিশুর

মালাডের পিম্প্রিপদায় ঝুপড়ির ওপর দেওয়ার ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা ছুঁয়েছে ২৬-এ। এখনও হাসপাতালে ৭২ জনের চিকিৎসা চলছে। ২৩ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবারের দেওয়ার ধসে পড়ার ঘটনায় আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়েছে ছয় মাসের আয়ুস শর্মা। যে সময় দুর্ঘটনাটি ঘটে, সেই সময় সে বাবা মায়ের সঙ্গে ঘুমোচ্ছিল। আয়ুস ও তার বাবা-মা জলের তোড়ে ভেসে যান, আটকে পড়েন অনেকেই। আয়ুসের বাবা উত্তম শর্মা জানিয়েছেন, ঘর থেকে প্রায় হাফ কিমি দূরে
পাওয়া যায় আয়ুসকে। তবে আশ্চর্যজনকভাবে সে জীবিত ছিল। আয়ুসের ঠাকুরদা এবং ঠাকুরমা অবশ্য দেওয়ার চাপা পড়ে মারা যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+