বৃষ্টি বিধ্বস্ত হিমাচল ও উত্তরাখণ্ড! আরও সতর্কতা জারি আবহাওয়া দফতরের
আবহাওয়া দফতরের তরফে এদিন হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের পার্বত্য এলাকার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। এই অরেঞ্জ অ্যালার্ট গত মাস দুয়েকে বারে বারে দেখেছে ওই দুই রাজ্যবাসী। দেখেছে প্রকৃতির ধ্বংসলীলা ও প্রাণহানি। এই বছর বর্ষা শুরুর পর থেকে উত্তরাখণ্ডে ৭৮ জনের মৃত্যু হয়েছে এবং হিমাচল প্রদেশের মারা গিয়েছেন ৩৩৮ জন।
আবহাওয়া দফতরের তরফে কমলা সতর্কতা জারি করা বলা হয়েছে, অতিভারী বৃষ্টি ও ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। যানবাহন ও রেল চলাচলে ব্যাঘাত ঘটতে পারে। এছাড়াও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া দফতর জানিয়েছেন ২১ থেকে ২৪ অগাস্টের মধ্যে উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ১১৫.৬ থেকে ২০৪.৪ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
১৫ জুন রাজ্যে বর্ষা শুরু হওয়ার পর থেকে ৭৮ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন ৪৭ জন। নিখোঁজ রয়েছেন ১৮ জন। সেখানে ভূমিধসের কারণে ২১৩ টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।
আবহাওয়া দফতরের তরফে সতর্কতায় বলা হয়েছে, ২২,২৩ ও ২৪ অগাস্ট ১১৫.৬ থেকে ২০৪.৪ মিমি পর্যন্ত বৃষ্টি সেখানেই হতে পারে। হিমাচলেও আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে। এর আগে গত সোমবার ১৪ অগাস্টের মন্দিরে ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭। এদিনও উদ্ধারকারী দল একটি মৃতদেহ উদ্ধার করে।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এদিন হিমাচল প্রদেশ সফর করেন। হিমাচল প্রদেশ সরকার পুরো রাজ্যকে প্রাকৃতিক বিপর্যয় আক্রান্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে। রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ জুন থেকে হিমাচল প্রদেশের মোট আর্থিক ক্ষভতি ৮০১৪.৬১ কোটিতে গিয়ে পৌঁছেছে।












Click it and Unblock the Notifications