বর্ষ বরণের উৎসবেও কাঁটা সেই বৃষ্টি, চার জেলায় জারি হল লাল সতর্কতা

বর্ষ বরণের উৎসবেও কাঁটা সেই বৃষ্টি, চার জেলায় জারি হল লাল সতর্কতা

গোটা বিশ্বেই আজ বর্ষবরণের উৎসবে। করোনা সংক্রমণের মাঝে সেই উৎসবে কাঁটা হয়ে উঠেছে বৃষ্টি। তামিলনাড়ুতে প্রবল বর্ষণ শুরু হয়েছে। ৪ জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। ইতিমধ্যেই প্রবল বর্ষণে তামিলনাড়ুর একাধিক জেলা জলমগ্ন হয়ে পড়েছে। চেন্নাইয়ের একাধিক এলাকায় জল জমে গিয়েছে। জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। যার জেরে তামিলনাড়ুর ৪ জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

প্রবল বর্ষণ চেন্নাইয়ে

প্রবল বর্ষণ চেন্নাইয়ে

প্রবল বর্ষণ চলছে তামিলনাড়ুতে। বিপর্যস্ত রাজধানী চেন্নাই সহ চার জেলা। শহরের একাধিক জায়গায় জল জমে গিয়েছে। শহরের একাধিক জায়গা থেকে বাসিন্দাদের উদ্ধার করে আনা হয়েছে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। যার জেরে জল ঢুকতে শুরু করেছে শহরে। সমুদ্র ফুঁসে ওঠায় শহরের জল নামার জায়গা থাকছে না। স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।

জারি লাল সতর্কতা

জারি লাল সতর্কতা

বর্ষবরণের রাতেও দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তািমলনাড়ুর চার জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। প্রবল বর্ষণের কারণে তামিলনাড়ুর রেডহিলস ট্যাঙ্ক থেকে ৭৫০ কিউসেক জল ছাড়া হয়েছে। যার জেরে চেন্নাইয়ের নীচু এলাকা জল মগ্ন হয়ে গিয়েছে। সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে আসা হয়েছেত্রাণ শিবিরে। বৃষ্টি বাড়লে আরও জল ছাড়া হতে পারে। সেকারণে আগে থেকেই সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই চেম্বারমকম জলাধার থেকে ১০০০ কিউসেক জল ছাড়া হয়েছে।

কোন কোন জেলায় লাল সতর্কতা

কোন কোন জেলায় লাল সতর্কতা

তামিলনাড়ুর চার জেলায় প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। তালিকায় রয়েছে চেন্নাইও। তিরুভেল্লুপ, কাঞ্চিপুরম, চেঙ্গালপেট্টু জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। আগামী ২৪ ঘণ্টায় এই চার জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। করোনা সংক্রমণের কারণে ইতিমধ্যেই গোটা দেশে সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু তারপরেও কয়েকটি শহরে বর্ষবরণের ছোট ছোট উৎসবের আয়োজন করা হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে সেই উৎসব মাটি হবে তাতে কোনও সন্দেহ নেই।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রবল বর্ষণের মধ্যে বিদ্যুতের তার পড়ে থাকায় বড় দুর্ঘটনা চেন্নাইয়ে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। ওট্টেরি এলাকায় ৭০ বছরের বৃদ্ধ তামিলাসারাইয়ের মৃত্যু হয়েছে। মায়লাপুরের বাসিন্দা ১৩ বছরের এক বালক এবং চেন্নাইয়ের পুলিয়ানথোপে এলাকায় বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৪৫ বছরের এক মহিলার। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই চেন্নাই শহরের চারটি সাবওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+