চেন্নাইয়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, স্তব্ধ জনজীবন, দুর্যোগ চলতে পারে গোটা সপ্তাহ ধরে

সোমবার থেকে ভারী বর্ষণের জেরে শহরের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে জলমগ্ন হয়ে গিয়েছে।

দুই বছর আগের স্মৃতি ফিরিয়ে এনে ফের দুর্যোগের বর্ষা টেনে ব্যাটিং শুরু করেছে চেন্নাইয়ে। সোমবার থেকে ভারী বর্ষণের জেরে শহরের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে জলমগ্ন হয়ে গিয়েছে। নুনগামবক্কমে ১২ ঘণ্টাতে ৬ সেমি বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ চেন্নাইয়ে। তারামনিতে সোমবার সন্ধ্যা পর্যন্ত ১০ সেমি বৃষ্টিপাত হয়ে গিয়েছে।

চেন্নাইয়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, স্তব্ধ জনজীবন

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির প্রভাব জারি থাকবে। অর্থাৎ এখনও তিন-চারদিন এভাবেই বিপর্যস্ত অবস্থার মধ্যে কাটাতে হবে চেন্নাইবাসীকে।

চেন্নাইয়ের সমুদ্র উপকূলবর্তী এলাকা কুড্ডালোর, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, ভিল্লুপুরম, নাগাপট্টিনম, থানজাভুর, তিরুভারুর, রামনাথপুরম এলাকায় অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। পাশাপাশি তামিলনাড়ুর ভিতরের দিকের কিছু জেলাতেও ভারী বর্ষণ হতে পারে।

সোমবার থেকে ভারী

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার ফলে তামিলনাড়ু বৃষ্টিতে ভাসছে। এর পাশাপাশি পুদুচ্চেরিতেও নাগাড়ে বৃষ্টিপাত হচ্ছে বলে হাওয়া অফিস।

দুর্যোগ চলতে পারে গোটা সপ্তাহ ধরে

সোমবার সকাল থেকে রাত পর্যন্ত রেডহিলসে ৯ সেমি, মীনামবক্কমে ৭ সেমি, ইন্নোর ও আন্না বিশ্ববিদ্যালয় এলাকায় ৬ সেমি ও কোল্লিদামে সবচেয়ে বেশি ১৭ সেমি বৃষ্টিপাত হয়েছে। এর জেরে কাঞ্চিপুরম, তিরুভাল্লুর, পুদুচ্চেরি সহ একাধিক এলাকার স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+