মুম্বইয়ে বৃষ্টি চলছেই, জল থইথই নগরীতে বিপর্যস্ত জনজীবন

মৌসুমী বায়ু ঢোকার পর সারা দেশের সঙ্গে সঙ্গে মুম্বইয়েও বৃষ্টি শুরু হয়েছে। কিছুদিন আগেও বেশ ভারী বৃষ্টি হয়েছিল। তখনও রাস্তাঘাট জল থইথই হয়ে গিয়েছিল। কিন্তু গত দু'দিন ধরে যা বৃষ্টি হয়েছে, তাতে বিপদের মেঘ ঘনীভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টাতেই শুধু বৃষ্টিপাত হয়েছে ১৪৮.৮ মিলিমিটার! শুধু কোলাবাতেই বৃষ্টি হয়েছে ১০১ মিলিমিটার।
আগামী দু'দিনেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মুম্বইয়ে। ফলে ফিরে আসছে কয়েক বছর আগেকার স্মৃতি। তখনও এমন বৃষ্টিতে ভরাডুবি হয়েছিল বাণিজ্যনগরী মুম্বই। অমিতাভ বচ্চনের ঘরে জল ঢুকে যাওয়ায় তিনিও সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন।
বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে, রাস্তা থেকে জমা জল বের করে দিতে তারা নাগাড়ে পাম্প চালিয়ে যাচ্ছে। তবুও অঝোরে বৃষ্টি হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক করা যাচ্ছে না। রাস্তা জল থইথই হওয়ায় এ দিন সকালে অফিস টাইমে দাদার, কুরলা, ওরলি, হিন্দমাতা, মাহিমে মানুষ নাস্তানাবুদ হন। কয়েকটি রাস্তায় বুক সমান জল থাকায় সরকারি বাস ঘুরপথে গন্তব্যে যাচ্ছে। বিভিন্ন জায়গায় গাছ পড়ে যাওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। লোকাল ট্রেনগুলি ২০ থেকে ৩০ মিনিট দেরিতে চলছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টিপাত এখন চলবে। পাশাপাশি, সমুদ্র উত্তাল থাকায় মানুষকে সতর্ক করা হয়েছে। শুক্রবার সকালে অন্তত পাঁচ মিটার উঁচু হয়ে সমুদ্রে আছড়ে পড়েছিল গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে। দুর্যোগের কারণে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications