Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rain Forecast: উত্তর-পশ্চিমে প্রবল বর্ষা, বাংলা-সহ পূর্ব ভারতে ঘাটতি বৃষ্টির! পূর্বাভাসে কী জানাল আইএমডি

জুলাই মাসে রেকর্ড বর্ষণ হলেও অগাস্টে বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছিল। উত্তর ভারত ও উত্তর-পশ্চিম ভারত ছাড়া অন্যত্র বৃষ্টির প্রকোপ ছিল কম। তবে অগাস্টের দ্বিতীয় সপ্তাহ শেষে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়ে দিল বর্ষা দাপট দেখাবে। এল নিনোর প্রভাব খর্ব করে বৃষ্টি এবার দাপাবে ভারতের অন্যান্য অংশেও।

গত সাতদিন ধরে উত্তর-পশ্চিম ভারতের হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ব্যাপক বৃষ্টি চলছে। সেই বৃষ্টির প্রকোপে প্রাকৃতিক দুর্যোগে হিমালয়ের পাদদেশের জেরবার দুই রাজ্য জেরবার। বহু এলাকায় তৈরি হয়ছে বন্যা পরিস্থিতি। ভারী বৃষ্টির জেরে ভূমিধসে প্রাণহানির ঘটনা ঘটেই চলেছে। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৫৩ জনের।

বাংলা-সহ পূর্ব ভারতে ঘাটতি বর্ষায়, পূর্বাভাস আইএমডির

আইএমডি লাল সতর্কতা জারি করেছেন হিমাচলের জন্য। পূর্বাভাসে উত্তরাখণ্ডের দেরাদুন, পাউরি, তেহরি, নৈনিতাল, চম্পাওয়াত এবং উধম সিং নগর এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে। পঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি।

এছাড়া আইএমডির পূর্বাভাস অনুযায়ী বুধবার মুম্বই ও শহরতলি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে। মঙ্গলবার দিল্লিকে হালকা বৃষ্টিপাত হয়েছে। বুধবারও বৃষ্টি হবে বিক্ষিপ্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের কিছু অংশে ১৬ ও ১৭ অগাস্ট অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত হবে।

আইএমডি আন্দামান সাগর উপকূল অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া চলবে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১৬ ও ১৭ অগাস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছত্তিশগড় ও বিদর্ভেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলা-সহ পূর্ব ভারতে ঘাটতি বর্ষায়, পূর্বাভাস আইএমডির

এখানে উল্লেখ্য, উত্তর-পূর্ব ভারত ও পূর্ব ভারতে ১৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। আবার ১৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। দুই শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে মধ্য ভারতে। দক্ষিণ ভারতেও এবার রয়েছে বৃষ্টির ঘাটতি। ২৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ডে ঘাটতি ৩৭ শতাংশ, বিহারে ২৮ শতাংশ ঘাটতি।

আইএমডির তথ্য অনুযায়ী নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরায় ২৪ শতাংশ ঘাটতি রয়েছে বৃষ্টির। কেরলে ঘাটতি রয়েছে ৪২ শতাংশ। এর মধ্যেই আইএমডির পূর্বাভাস বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তার প্রভাবে পূর্ব ও মধ্য ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। আগমী ২৪ ঘণ্টায় বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। আগামী ৪৮ ঘণ্টায় তা ভাসাতে পারে দুই বাংলাকেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+