Rain Breaks 40 Years Record: ৪০ বছরের রেকর্ড ভাঙল দিল্লির বৃষ্টি! উত্তর ভারতে বেশ কয়েকজনের মৃত্যু
প্রবল বৃষ্টিতে জলের তলায় দিল্লির বিস্তীর্ণ এলাকা (Rain Breaks 40 Years Record)। আগামী কয়েকদিন উত্তর-পশ্চিম ভারতের বেশিরভাগ অংশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফ থেকে দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পঞ্জাব জম্মু ও কাশ্মীরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছেন, উত্তর ভারতের ওপরে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। যার ফলে দিল্লি-সহ আশপাশের এলাকায় শনিবার প্রবল বৃষ্টি হয়। একইসঙ্গে এই মরসুমের প্রথম ভারী বৃষ্টির মুখে পড়ে জাতীয় রাজধানী।

প্রবল বৃষ্টিতে দিল্লির বিভিন্ন অংশে জল জমে যায়। যানবাহন চলাচল ব্যাহত (Rain Breaks 40 Years Record)। ২৪ ঘন্টায় দিল্লিতে ১৫৩ মিমি বৃষ্টিপাত হয়েছে। যা গত ৪০ বছরে অর্থাৎ ১৯৮২ সাল থেকে জুলাইমাসে এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাত। দিল্লি ও আশপাশের এলাকায় আজও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বেশ কিছু অংশে এদিন জল জমে রয়েছে। বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট চলছে।
এদিকে ভারী বৃষ্টিতে দিল্লি ও উত্তর ভারতে বহু মানুষের মৃত্যু হয়েছে। দিল্লিতে ৫৮ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে ফ্যানের সিলিং ভেঙে। রাজস্থানে প্রবল বৃষ্টিতে চারজনের মৃত্যু হয়েছে। উত্তর প্রদেশের মুজফফর নদরে এদিন ভোরে প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ধসে এক মহিলা ও ছয় বছরের মেয়ের মৃত্যু হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে রাজস্থানের দশের বেশি জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সেগুলির মধ্যে রয়েছে জালোর, পালি, আজমেঢ়, রাজসামন্দ, আলওয়ার, বাঁশোওয়ারা, ভরতপুর, ভিলওয়ারা, বুন্দি, চিতোরগড়, কোটা, জয়পুর, ধৌলপুর এহং দৌসা।

এদিকে অবিরা বৃষ্টি এবং ধসের কারণে (Rain Breaks 40 Years Record) তৃতীয় দিনের মতো বার্ষিক অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছে। শ্রীনগর-জম্মু হাইওয়েতে তিন হাজারের বেশি যানবাহন আটকে রয়েছে। রাস্তা কবে পুরোপুরি পরিষ্কার হবে, তা এখনই বলতে পারছে না প্রশাসন।
সিমলা, লাহুল, স্ফিতি, চাম্বায় ভূমিধস এবং আকস্মিক বন্যার কারণে বেশ কয়েকটি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। আবহাওয়া দফতরের তরফে হিমাচল প্রদেশের সাতটি জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। কুলু জেলায় বিয়াস নদী বিপদ সীমার ওপর দিয়ে বইছে। সেখানে জাতীয় সড়কে একটি অংশ ভেঙে নদী গর্ভে চলে গিয়েছে।
পঞ্জাব ও হরিয়ানার বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাতের কারণে দুই রাজ্যেই তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গিয়েছে (Rain Breaks 40 Years Record)। আপাতত এই পরিস্থিতি চলতে থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
অন্যদিকে দক্ষিণে কেরল ও কর্নাটকে অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত। আবহাওয়া দফতরের তরফে চারটি জেলা কোঝিকোড়, ওয়ানাদ, কান্নুর ও কাসারগোডে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications