Rain Alert: আরব সাগর ও বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ! প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাসের মৌসম ভবনের
পূর্বাভাস ছিল আগেই। এবার ঘনীভূত হল নিম্নচাপ। আরব সাগর ও বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ঘনীভূত হয়েছে। দুদিকে অবস্থান করছে নিম্নচাপ। এক দিকে আরব সাগরের দক্ষিণ-পশ্চিমে লাক্ষাদ্বীপের উপকূলে ও বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে তৈরি হয়েছে
পূর্বাভাস ছিল আগেই। এবার ঘনীভূত হল নিম্নচাপ। আরব সাগর ও বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ঘনীভূত হয়েছে। দুদিকে অবস্থান করছে নিম্নচাপ। এক দিকে আরব সাগরের দক্ষিণ-পশ্চিমে লাক্ষাদ্বীপের উপকূলে ও বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে তৈরি হয়েছে নিম্নচাপ।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেই নিম্নচাপ এগিয়ে যাবে অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলের দিকে। নিম্নচাপের জেরে আগামী ১৭ অক্টোবর থেকে কেরলের উপকূলে প্রবল বৃষ্টিপাত শুরু হবে বলে জানা গিয়েছে।

একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত
আজ থেকেই কেরলের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। মৌসম ভবনের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালেই বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে এই নিম্নচাপ। শুক্রবার সকালের মধ্।ে এটি পৌঁছে যাবে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। এরপর শনিবার সকালে এই নিম্নচাপ পৌঁছে যাবে অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলে। আর রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে পৌঁছবে।বঙ্গোপসাগরের এই নিম্নচাপের জেরে বৃহস্পতিনার থেকে শনিবার পর্যন্ত বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।

পূর্ব ভারতের একাধিক জায়গায় শুরু হবে বৃষ্টি
এ ছাড়া শুক্রবার থেকে পূর্ব ভারতের একাধিক জায়গায় শুরু হবে বৃষ্টি। আর শনিবার থেকে মধ্য ও উত্তর ভারত ভাসবে বৃষ্টিতে। শনিবার থেকে অন্ধ্র ও ওড়িশার উপকূলেও বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। অন্যদিকে আজ সকালেই আরও একটি নিম্নতচাপ ঘনীভূত হয়েছে আরব সাগরে। শুক্রবারের মধ্যে সেটি পৌঁছে যাবে কেরলের উপকূলে। যার ফলে আগামী কয়েক দিন ধরে দক্ষিণ ভারত জুড়ে বজ্র-বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কেরল ও তামিলনাড়ুর বিভিন্ন জায়গায়। কর্ণাটকের বিভিন্ন জায়গাতেও একই ছবি দেখা যাবে।

একাধিক জায়গা থেকে সরেছে বর্ষা
তবে এরই মধ্য স্বস্তি দিচ্ছে বর্ষা বিদায়ের খবর। বুধবার সকাল থেকেই নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলেঙ্গানা, মহারাষ্ট্রের একাধিক জায়গা থেকে সরেছে বর্ষা। তেলেঙ্গানা, মহারাষ্ট্র ও কর্ণাটকের একাধিক জায়গা থেকে বর্ষা সরে যাবে আগামী কয়েকদিনে। জানা গিয়েছে আগামী কয়েকদিনে উত্তর-পূর্ব ভারতে ও পশ্চিম হিমালয় ঘেঁষা এলাকায় তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ওপরে। তবে উত্তর ভারতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে কিছুটা কম বা স্বাভাবিকের আশেপাশে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ দু-একটি জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া হাওড়া, কলকাতা, হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া ববয়ে যাবে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে এই দুর্যোগ আরও বাড়বে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আগামী তিনদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপর তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications